কালো চা পানের উপকারিতা
ডেস্ক: নতুন এক গবেষণায় দাবি করা হচ্ছে, যে দেশের মানুষ যতো বেশি কালো চা পান করেন, সে দেশের মানুষ ততো কম বিপাকীয় সমস্যায় আক্রান্ত। ৫০টি দেশের মানুষের কালো চা পানের অভ্যাসের ওপর ভিত্তি করে এ রিপোর্ট দিয়েছেন গবেষকরা। বৃটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এ গবেষণার ফলাফলে বলা হচ্ছে, বেশি চা পানের অভ্যাসের মাধ্যমে স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেও রেহাই পাওয়া সম্ভব। বিভিন্ন রোগের সমূহ ঝুঁকিকে কমিয়ে দেয় কালো চা পানের অভ্যাস। খবর অনলাইন টাইমস অব ইন্ডিয়ার। গবেষণায় দেখা গেছে, আয়ারল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি কালো চা পান করেন। সেখানে একজন মানুষ ১ বছরে গড়ে ২ কেজি পরিমাণ চা পান করে থাকেন। এরপরই রয়েছে বৃটেন ও তুরস্ক। এ তিনটি দেশেই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম। অন্যদিকে ব্রাজিল, মরক্কো ও মেক্সিকোয় কালো চা পানের হার কম। সেখানে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যাও তুলনামূলকভাবে বেশি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








