Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

৯৫ বছরে পা রাখছেন ম্যান্ডেলা : জন্মদিনে নানা আয়োজন

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: July 16, 2013 | 6:05 PM

কাল ৯৫ বছরে পা রাখছেন ম্যান্ডেলা১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ৯৫ বছরে পা রাখবেন। তার জন্মদিনে সারা বিশ্ব নানা আয়োজনে ম্যান্ডেলা দিবস পালন করবে। ফুসফুসের সংক্রমণে দীর্ঘদিন ধরে অসুস্থ ম্যান্ডেলা সেদেশের রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ৮ জুন থেকে চিকিত্সাধীন। এবারের জন্মদিন হাসপাতালেই কাটবে। তার অবস্থা সংটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার আরোগ্য কামনায় ছোট-বড় সবাই প্রার্থনা করছেন। খবর এএফপির।
দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদ দূর করে সাম্য প্রতিষ্ঠা করেছেন ম্যান্ডেলা। দীর্ঘ ৬৭ বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। তার এই কর্মজীবনের প্রতি সম্মান জানাতে আগামীকাল স্বেচ্ছাসেবীরা ৬৭ মিনিট সামাজিক কল্যাণে কাজ করবেন। বিশ্ববাসীকে অন্তত এক ঘণ্টা ভাল কাজে উত্সাহ দিতে ২০১০ সালে জাতিসংঘ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ম্যান্ডেলার জন্মদিনকে ম্যান্ডেলা দিবস ঘোষণা করে। বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে স্বাগত জানান।
আগামীকাল ম্যান্ডেলার দেশে শিশুরা ‘শুভ জন্মদিন’ গেয়ে ক্লাস শুরু করবে। বিশিষ্টজনেরা স্কুলে ছবি এঁকে, দরিদ্রদের কাপড় বিতরণ করে, আরো নানা কর্মকাণ্ডে দিনটি পালন করবেন। ম্যান্ডেলার জন্মস্থান ইস্টার্ন কেপ প্রদেশের এমভেজো গ্রামে নেলসন ম্যান্ডেলা লিগ্যাসি ব্রিজ উদ্বোধন করা হবে। তার নামে একটি বিজ্ঞান স্কুল চালু করা হবে। যুক্তরাষ্ট্রের ১৭টি শহরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার অস্ট্রেলিয়ায় একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশে দেশে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।ইত্তেফাক
ট্যাগ:
Situs Streaming JAV