কিংবদন্তী মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
ওয়াশিংটন ডিসি থেকে এনা : মুষ্ঠিযুদ্ধে পরপর তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন মোহাম্মদ আলীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান এম এম শাহীন। ২৪ মে ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে মুষ্ঠিযুদ্ধের কিংবদন্তী মোহাম্মদ আলীর সাথে কুশলাদি বিনিময় হয় শাহীনের। এ সময় মোহাম্মদ আলী বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, বেশ ক বছর ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। মোহাম্মদ আলী বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তির কথাও মনে করেন। শাহীন এ সময় তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি মৃদু হাসেন এবং আল্লাহ তালার শোকরানা আদায় করেন এখন পর্যন্ত বেঁচে থাকার জন্যে। এরপর তিনি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনায় অংশ নিয়ে ২২ মাস আগে ইরানে আটক দুই আমেরিকান পর্বাতোরাহীর মুক্তির আবেদন জানান। এরা হলেন শ্যান বয়্যের এবং জোস ফাত্তাল। ইরানের সুপ্রিম কাউন্সিলের লিডার আয়াতুল্লাহ সাইয়িদ আলী খামেনীর প্রতি এ আহবানে যোগ দেন মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত বেশ কয়েকটি সংগঠনের শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে রয়েছেন, রাষ্ট্রদূত ড. আকবর আহমেদ, আমেরিকান ইউনিভাসিটির ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান ইবনে খালদুম, ইউনিভার্সিটি মুসলিম এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল ড. পারভেজ শাহ, ইসনার প্রেসিডেন্ট ইমাম মোহাম্মদ মজিদ, বহুল আলোচিত প্রস্তাবিত গ্রাউন্ড জিরো মসজিদের প্রতিষ্ঠাতা ফয়সাল আব্দুল রৌফ, জয়তুন কলেজের প্রতিষ্ঠাতা শেখ হামজা ইউসুফ, মুসলিম আমেরিকান সোসাইটি ফ্রিডম ফাউন্ডেশনের ইব্রাহিম রামি, নর্থ আমেরিকা ফিক কাউন্সিলের চেয়ারম্যান ড, মুজাম্মিল সিদ্দিক, ইকনার প্রেসিডেন্ট ড. জাহিদ বুখারী, কেয়ারের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ, মুসলিম পাবলিক এফেয়ার্স কাউন্সিলের সিনিয়র এডভাইজার ড. মহের হ্যাথাউট এবং ইসনার কম্যুনিটি লিডার ড. মোহাম্মদ এলসানোসি।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








