কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র একুশতম বার্ষিক ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তম ও ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইন্কের একুশতম বার্ষিক ইফতার মাহফিল গত ২০ শে মে সোমবার নিউইয়র্ক সিটির জ্যামাইকার স্টার কাবার রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো: আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদের দোয়া পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াতসহ তিন পর্বের অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: এনামুল হক। একুশতম বার্ষিক ইফতার মাহফিলে প্রবাসী, দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মুনাজাত করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের ট্রাস্টিবোর্ড মেম্বার ফার্মাসিস্ট মো: আব্দুল আওয়াল সিদ্দিকী, সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ড মেম্বার হাবিব রহমান হারুন, ট্রাস্টিবোর্ড মেম্বার মো: জাইদুল কবীর খান সারোয়ার, সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা শহীদুল হাসান, উপদেষ্টা মো: আ: রাজ্জাক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কাওরান বাজার ও স্টার কাবার রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি জয়ন্ত শর্মা বিশ্ব, সহ সভাপতি মীনা ইসলাম, সাধারণ সম্পাদক মো: এনামুল হক, সহ সাধারণ সম্পাদক জাবির হোসেন তাকবীর, সহ সাধারণ সম্পাদক মহিবুর রশিদ সুজন, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়সাল কবীর, সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীম, শিক্ষা সম্পাদক তানভীর রায়হান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরণ, কার্যকরী সদস্য মো: আছির উদ্দিন, কার্যকরী সদস্য মো: সাইফুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী কিশোরগঞ্জ জেলাবাসী। ইফতার মাহফিল শেষে কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের একুশতম বার্ষিক চড়ুইভাতি ২০১৯ আগামী ১৪ জুলাই রবিবার টমাসবুল পার্কে অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত গৃহিত হয়। সংগঠনরে উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদকে প্রধান তত্ত্বাবধায়ক, মো: শহীদুল হাসানকে আহবায়ক ও মহিবুর রশিদ সুজনকে সদস্য সচিব করে একুশ সদস্যের চড়ুইভাতি কমিটি গঠিত হয়। নৈশ ভোজের মাধ্যমে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








