Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: November 25, 2017 | 12:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক’র নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১২ নভেম্বর জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম অংশের সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আবুল বাশার মিলন। দ্বিতীয় অংশ সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আবুল খায়ের আখন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডা. মজিবুর রহমান মজুমদার। নব নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার হাজী পিয়ার আহমেদ ও কমিশনার ডা: আলী আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী ভারপ্রাপ্ত সেক্রেটারী জাকির হোসেন ও নব নির্বাচিত সেক্রেটারী সালাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য এড: জামাল আহমেদ জনি, মোশারফ হোসেন খান চৌধুরী ইউনিভার্সিটি কলেজ, আবদুল মতিন খসরু মহিলা কলেজ ও আবদুর রাজ্জাক হাইস্কুলের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরী, মুক্তিযোদ্ধা ডা: আলী আহমেদ, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার জামান তপন, কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো: রশিদুল হক, জাতীয় পার্টি নেতা আবু তালেব চৌধুরী চান্দু, গ্রেটার কুমিল্লা ফাউন্ডেশন সিনিয়র সহ সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, আলহাজ্ব কাজী আবদুর রশিদ মাষ্টার, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটির সদস্য মো: আবুল কাশেম, হাজী রেহান উদ্দিন মাষ্টার, আবদুল হালিম মুন্সী, এড: আজিজুল হক রুমি, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল লতিফ সরকার, আবুল হোসেন, কুমিল্লা মেঘনা উপজেলা ফাউন্ডেশান ইউএসএ ইন্ক’র প্রধান উপদেষ্টা মিয়া মো: দাউদসহ প্রবাসী কুমিল্লার নেতৃবৃন্দ। গান পরিবেশন করেন দেশ ও প্রবাসের জনপ্রিয় কণ্ঠ শিল্পীরা। বিপুল সংখ্যক দর্শকের অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন শামছুল হক, শামছুল হক খান, শোভা বেগম, শিরিনা আক্তার, মাঈশা আখন্দ, প্রিয়া, রোকেয়া বেগম, শওকত হোসেন, ব্রঙ্কস প্রমুখ।
নব নির্বাচিত কমিটি: প্রধান উপদেষ্টা: ডা: আলী আহমেদ, উপদেষ্টা আবুল বাশার মিলন, হাজী পেয়ার আহমেদ, মাষ্টার সিরাজুল ইসলাম। কার্যকরী কমিটি: সভাপতি আবুল খায়ের আখন্দ, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি আসাদুর রহমান খান, মোহাম্মদ মোমেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এ এস কে রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক হাসান কবির সুমন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আ: আলীম মিয়া, আন্তর্জাতিক সম্পাদক মো: জুয়েল, মহিলা সম্পাদিক তাসলিমা পাটোয়ারী, সমাজ কল্যান সম্পাদক কামাল হোসেন দেবিদ্বার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক সজিব হোসেন, কার্যকরী সদস্য ইউনুস খান, রোমেল সরকার, সাইফুল ইসলাম, দিপক সাহা, মিজানুর রহমান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV