কৃতিত্বপূর্ণ ফলাফলে নিউইয়র্ক সিটির আল নূর স্কুল থেকে গ্র্যাজুয়েশন করলো জেরিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনার তান্ডবের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে নিউইয়র্ক সিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হলো। তারই অংশ হিসেবে ব্রুকলীনে আল নূর স্কুল থেকে পঞ্চম গ্রেডে বিশেষ কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করলো জেরিন সোবাহ তালুকদার।
২ জুলাই বৃহস্পতিবার এ গ্র্যাজুয়েশনে সার্টিফিকেট বিতরণের পর ফটো সেশন ছিল সংক্ষিপ্ত কর্মসূচিতে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি এবং আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মনজুরুন্নেসা দম্পতির জ্যেষ্ঠ কন্যা জেরিনের সুন্দর ভবিষ্যতের জন্যে সকলের দোয়া চাওয়া হয়েছে।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, এই সিটির অধিকাংশ পাবলিক স্কুলের গ্র্যাজুয়েশন হয়েছে ভার্চুয়ালে মে মাসের শেষ সপ্তাহে অথবা জুন মাসে। পরবর্তী ক্লাসে উত্তীর্ণদের ছবি পাবলিক স্কুলের সামনের ফেঞ্চে ঝুলিয়ে রাখা হয়। এটাই ছিল শান্তনা ছাত্র-ছাত্রী এবং তার অভিভাবকদের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অদৃশ্য শক্তির এমন আক্রমণের ঘটনা খুব কমই ঘটায় স্কুল-ভার্সিটির গ্য্যাজুয়েশন একেবারে ঝুলে যায়নি। এনআরবি নিউজ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








