কেট মিডলটনের ছবি প্রিন্সেস ডায়ানার পরিণতিকে মনে করিয়ে দিচ্ছে

ডেস্ক: সাধারণ ঘরের মেয়ে থেকে ডাচেচ অব ক্যামব্রিজে (বৃটিশ রাজবধূর উপাধি) পরিণত হয়েছেন কেট মিডলটন। প্রিন্স উইলিয়ামের সঙ্গে তার বিয়ে ইতিহাসের অন্যতম সেরা সেলিব্রেটি বিয়ে অনুষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। এর আগে খুব একটা পরিচিত ছিলেন না কেট। বিয়ের পর রাতারাতি তারকায় পরিণত হয়েছেন এই বৃটিশ সুন্দরী। তারপরই তার পিছু নিয়েছে পাপারাজ্জিরা। জখমি স্থানে মাছি বসার মতো প্রতি পদক্ষেপে লেগে আছে তার পেছনে। যেভাবে তার টপলেস ফটো নিয়ে ফরাসি ম্যাগাজিন ক্লোজারে প্রকাশ করা হয়েছে। তাতে প্রশ্ন উঠেছে সেলিব্রেটি হলে কি কারও ব্যক্তিগত নিরাপত্তা বলে কিছু থাকবে না। এই ঘটনার পর রাজকীয় পরিবার ও বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ‘সীমা ছাড়িয়ে গেছে মিডিয়া’। তারা ইঙ্গিত দিচ্ছেন যে এই ঘটনা দ্বিগুণ বেদনাদায়ক। কারণ, কেটেরই শাশুড়ি প্রিন্সেস ডায়ানার করুণ ট্রাজেডির সঙ্গে যে মিলে যাচ্ছে তার হিসাব নিকাশ। ডায়ানার সঙ্গেও এমনই সাপে-নেউলে সম্পর্ক ছিল মিডিয়ার। যার ফলশ্রুতিতে পাপারাজ্জিরা ছবি তুলতে ধাওয়া করলে নির্মম গাড়ি দুর্ঘটনায় অকালে প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা। সেন্ট জেমস প্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, কেটের ঘটনা প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার জীবদ্দশায় মিডিয়া ও পাপারাজ্জিদের নিকৃষ্টতম বাড়াবাড়ির ঘটনাকে স্বরণ করিয়ে দিচ্ছে। ডিউক ও ডাচেচ অব ক্যামব্রিজের বেলায়ও একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে। বিবৃতিতে কেটের ছবি প্রকাশ করাকে অন্যায্য, অদভুত ও কিমভূতকিমাকার বলে উল্লেখ করা হয়েছে। উইলিয়াম ও কেট ফ্রান্সে বৃটিশ রানির ভাতিজা লর্ড লাইনলির একটি অবকাশ যাপন কেন্দ্রে সূর্যস্নান করার সময় ফটোগুলো তোলা হয়। এখন অনেকে প্রিন্সেস ডায়ানার সঙ্গে কেট মিডলটনের ফ্যাশনকে তুলনা করছেন। ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে জড়িত হওয়ার আগে একজন লাজুক কিন্ডারগার্ডেন শিক্ষিকা ছিলেন। কিন্তু প্রিন্সের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে রাতারাতি প্রাদপ্রদীপের আলোয় চলে এসেছিলেন তিনি। মিডিয়াগুলো ও পাপারাজ্জিরা পিছু নেয় চার্লস-ডায়ানা দম্পতির। তখন ডায়ানা বলেছিলেন, প্রেসের সঙ্গে বোঝাপড়া করতে পারাটা রাজ পরিবারের অংশ হওয়ার জন্য বড় চ্যালেঞ্জ। ১৯৯৫ সালে বিবিসিকে ডায়ানা বলেছিলেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে মিডিয়ার মনোভাব। আমরা (চার্লস-ডায়ানা) স্বামী-স্ত্রী প্রেমে পড়ার পর মিডিয়াকে বিষয়টি বলেছিলাম যেন তারা শান্ত থাকে। কিন্তু সেটা তারা থাকেনি। তারা (মিডিয়াম্যান) বলেছিল বিয়ের পরে এসব মাতামাতি শীতল হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। রবং আমার ওপর ফোকাস আরও বেড়ে গেল। বিষয়টা এমন হয়ে দাঁড়ালো যে প্রতিদিন মিডিয়াগুলো আমাকে সামনের পাতায় জায়গা দিতে লাগলো। যেটা ছিল আমার জন্য বিচ্ছিন্ন অভিজ্ঞতা। আর মিডিয়া যত ওপরে তুলবে, জায়গা দেবে, ততই ধপাস করে পড়তে হবে। এভাবে বার বার মিডিয়া ও পাপারাজ্জিদের তাড়ার শিকার হয়ে এক সময় মিডিয়াকে এড়িয়ে চলতে শুরু করেন ডায়ানা। মিডিয়াও তাকে ‘আনস্টেবল’সহ ভিবিন্ন উপাধি দেয়। অবশেষে পাপারাজ্জিদের পিছু ধাওয়া থেকে বাঁচতেই তাড়াহুড়ো করে গাড়ি চারানোর সময় ফ্রান্সে দুর্ঘটনার শিকার হয়ে ১৯৯৭ সালে মারা যান প্রিন্সেস ডায়ানা। ইয়াহু ব্লগে বলা হয়, যেভাবে কেট মিডলটনের পিছু নিয়েছে ও তার ছবি ছেপেছে মিডিয়া। তিনিও মামলা করেছেন ক্লোজার নামক ম্যাগাজিনটির বিরুদ্ধে। ম্যাগাজিনটির প্রধান সম্পাদক লরেন্স পিয়েয়ু বলেছেন, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা একটি তরুণ প্রেমিক জুটিকে দেখাতে চেয়েছি। এতে যেমন বাড়াবাড়ি করা হচ্ছে, তা ঠিক নয়। অনেকটা লড়াইয়ের ইঙ্গিত দিয়ে লরেন্স বলেছেন, তাদের কাছে আরও কুশ্রী ছবিও রয়েছে কেটের। ফলে তার শাশুড়ি লক্ষ হৃদয়ের স্বপ্নের রানির ডায়ানার স্মৃতিই আবারও বাতাসে ভেসে আসছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








