Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কেনেডিপত্নী জ্যাকুলিনের সেই অডিও প্রকাশ করা হবে

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: August 8, 2011 | 4:07 PM

ইউএসএ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকুলিনের একটি গোপন অডিও টেপ প্রকাশ করে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের এবিসিতে তা প্রচারিত হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ১৯৬৩ সালের ২২শে নভেম্বর জন এফ কেনেডিকে হত্যা করা হয়।  ওই হত্যাকাণ্ডের এক মাসের মধ্যে টেপটি ধারণ করেছিলেন আর্থুর এম শ্লেসিঙ্গার জুনিয়র। তারপর থেকে এখন পর্যন্ত ওই টেপটি বোস্টনের কেনেডি লাইব্রেরিতে একটি ভল্টে সিল করা রয়েছে। জন এফ কেনেডিকে হত্যা করার পর গ্রিক ধনকুবের অ্যারিস্টটল ওনাসিসকে বিয়ে করেন জ্যাকুলিন। তার অডিও টেপটি ধারণ করার পর তিনি শর্ত দিয়েছিলেন যে, তিনি মারা যাওয়ার পর ৫০ বছর পার না হওয়া পর্যন্ত তা প্রকাশ করা যাবে না। জ্যাকুলিন মারা যান ১৯৯৪ সালের মে মাসে। তার মেয়ে ক্যারোলিন কেনেডি এখন সম্মতি দিয়েছেন তার মায়ের ওই অডিওটি এবিসিতে প্রকাশ করার। মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV