কেন আগেভাগেই নির্বাচনী ময়দানে ওবামা?
ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০১২ সালে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় দফায় দলীয় টিকিটে লড়বেন এমনটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। এজন্য ওবামা শিবিরে প্রস্তুতিও চলছে বেশ জোরে-শোরেই। যদিও তার এই নির্বাচনী প্রস্তুতিকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে নানা কৌতূহল ও জন্ম নিয়েছে বেশকিছু প্রশ্নের। এর মধ্যে অন্যতম হচ্ছে যতদূর জানা যায় নিজ দলের ভেতর তার কোন প্রতিদ্বন্দ্বী কিংবা বিরোধী রিপাবলিকান দল থেকেও এখন পর্যন্ত শক্ত কোন প্রতিপক্ষের নাম ঘোষিত না হওয়া সত্ত্বেও কেন তিনি এপ্রিল থেকেই তার নির্বাচনী প্রচারণার ঘোষণা দিয়েছেন? আর এবারের প্রচারণা কি ২০০৮ সালের আদলেই হবে নাকি নতুন কিছু থাকছে। এছাড়া এবারের নির্বাচনে ওবামাই কি ফেবারিট নাকি আন্ডারডগ ইত্যাদি বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে। যতদূর জানা গেছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দল থেকে এমন কোন প্রতিপক্ষ তার নেই। তাছাড়া প্রধান বিরোধীদল রিপাবলিকান দল থেকেও আনুষ্ঠানিকভাবে কেউ ওবামার বিরুদ্ধে মাঠে নামেননি। কিন্তু ওবামার কৌশল হচ্ছে আগেভাগেই আইওয়া, নিউ হাম্পশেয়ার ও নেভেদায় অফিস খুলবেন তিনি। লক্ষ্য ভাসমান ভোটারদের দৃষ্টি আকর্ষণ এবং বিরোধীদলে অনৈক্য সৃষ্টি করা। এছাড়া বিশাল অংকের তহবিল সংগ্রহের বিষয়টিতো রয়েছেই।সহযোগীরা বলছেন, একই সময়ে তিনি বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত ওভাল অফিসে দায়িত্ব পালনের গুরুত্বপূণ বিষয় তুলে ধরার চেষ্টা করবেন। যাতে তিনি পূর্ণ উদ্যমে সীমিত দূরত্বে দৌড়াতে পারেন। অন্যান্য বৈসাদৃশ্যর মধ্যে রয়েছে, তিনি এখন আর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরের কেউ নন, এজন্য তিনি বেশকিছু বাড়তি সুবিধাও পাচ্ছেন। বিমান বাহিনীর বিমানে করেই তিনি এখানে-সেখানে ভ্রমণ করছেন। এছাড়া এই প্রথমবারের মত তিনি তার টিমকে ছোট ছোট দলে বিভক্ত করে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দিচ্ছেন। এর মধ্যে ২০০৮ সালের ক্যাম্পেইন ম্যানেজার ডেভিড প্লউফিকে হোয়াইট হাউসে সংযুক্ত করেছেন। গুরুত্বপূর্ণ ডেভিড এক্সলর্ড শিকাগো থেকে নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দিবেন।অন্যদিকে সাফল্যের পাশাপাশি বেশ কিছু ব্যর্থতা থাকলেও নির্বাচনে ওবামাকেই ফেভারিট হিসেবে গণ্য করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় মেয়াদে ওবামার সম্ভাবনাই বেশী। এজন্য তারা ওবামার তহবিল সংগ্রহের যোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভূয়সী প্রশংসা করেন। এদিকে নির্বাচনের জয়-পরাজয় নির্ভর করে ইন্ডিয়ানা, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া কলোরাডোর মত ভাসমান অঙ্গরাজ্যগুলোর ওপর। প্রেসিডেন্ট বারাক ওবামা এখন থেকেই সেগুলোর ওপর জোর দৃষ্টি রাখবেন বলে জানা গেছে। এর মধ্যে যে রিপাবলিকান ফ্লোরিডা, তাইয়ো, ইউসকনসিন কিম্বা আইওয়ার মত রাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন মূলত তিনিই ওবামার সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে পারবেন। -টাইম অবলম্বনে, ইত্তেফাক
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








