Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কেন তিনি জাতির পিতা’র প্রদর্শনী

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: August 25, 2011 | 12:03 AM

নিউইয়র্ক: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য নিয়ে নির্মিত কেন তিনি জাতির পিতা চলচ্চিত্রের শুভমুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।গত ১৯ আগষ্ট শুক্রবার জ্যাকসন হাইটসের জুইস নেসন্টারে হলভর্তি  দর্শকের উপস্থিতিতে জাতীয় শোক দিবস এর অনুষ্ঠানে এ প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা  করেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন।
গত ১৯ আগষ্ট শুক্রবার জ্যাকসন হাইটসের জুইস নেসন্টারে হলভর্তি দর্শকের উপস্থিতিতে জাতীয় শোক দিবস এর অনুষ্ঠানে এ প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন। বক্তব্য রাখেন ছবিটির পরিচালক ও চিত্রনাট্যকার খান শওকত, সহ-পরিচালক ও সম্পাদক মোঃ মাহবুব হোসেন, সাংবাদিক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আঃ মুকিত চৌধুরী, মুক্তিযোদ্ধা খুশীদ আনোয়ার বাবলু, আনুষ্ঠানটির আয়োজন আইরীন পারভীন সহ আরো অনেকে। এরপর ১ ঘন্টা ২৮ মিনিট দীর্ঘ এ চলচ্চিত্রটি উপস্থিত দর্শকদের মাঝে প্রদর্শিত হয়। এ ছবিতে তুলে ধরা হয় বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবন, বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষনা বিষয়ক ১৬টি আন্তর্জাতিক প্রমান, মহান মুক্তিযুদ্ধ বিষয়ে সিআইএর রিপোর্ট, পাক বাহিনী কর্তৃক গণহত্যা, ভুট্টোর ষড়যন্ত্র ভুমিকা, আন্তর্জাতিক ষড়যন্ত্র ও ভূমিকা, বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধকালীন ও স্বাধীনতাপূর্ব বিভিন্ন তথ্য, জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষনা পাঠ এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা’র স্বীকৃতি, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র ও নারকীয় হত্যার দৃশ্যসহ অনেক অজানা দুর্লভ ফুটেজ। উপস্থিত প্রতিটি দর্শক একবাক্যে স্বীকার করেছে এতটা নিরপেভাবে এতবেশী তথ্য দিয়ে কোন প্রামান্যচিত অদ্যাবধি নির্মিত হয়নী। অথচ এতবড় একটি দুঃসাধ্য কাজ প্রবাসে বসে, কাজের ব্যস্ততার মাঝে নির্মান করে ছবিটির পরিচালক ও সম্পাদক সত্যিই একটি অসম্ভবকে সম্ভব করেছেন। আগামী প্রজন্মের কাছে একটি সঠিক ইতিহাস এবং তাদের সঠিক দিক নির্দেশনার ভূমিকা রাখবে এ ছবিটি। ”বঙ্গবন্ধু ফিরে এসো তোমার স্বপ্নে স্বাধীন বাংলায়” গানটিতে কন্ঠ দিয়েছেন প্রবাসী কন্ঠশিল্পী দিলরুবা নার্গিস।
গানটিতে সুর ও শব্দ মিশ্যন করেছেন নাদিম আহমেদ। প্রবাসী কবি খিজির হায়াতের কবিতা সহ আটজন বিখ্যাত কবির শ্রেষ্ঠ কবিতাগুলো ব্যবহৃত হয়েছে। ধারা বর্ণনায় কন্ঠ দিয়েছেন মাসুদুর রহমান, ফরিদা সরকার, আব্দুল্লাহ আল মামুন, সাবিনা শারমিন, লুবনা কাইজার, মাহবুব হোসেন, ও খান শওকত। আবৃত্তি করেছেন-মাসুদুর রহমান, শরফুজ্জামান মুকুল, শাবিনা শারমিন, কাজী সব্যসাচী, কামরুল হাসান মঞ্জু, গোলাম মোস্তফা, সুবর্ণা মোস্তফা ও শিমুল মোস্তাফা। খন্ড অভিনয় করেছেন- পিযুষ বন্দোপাধ্যায়, সৌরভ খান, কবির খান ও খান শওকত। অডিও রেকর্ডি হয়েছে নিউইয়র্কের ৬/৮ স্টুডিও এবং ডিজিটাচ মাল্টিমিডিয়া স্টুডিওতে। ছবিটির পরিস্ফুটনের দায়িত্বও পালন করেন মাহবুব হোসেন তার ডিজিটাচ মাল্টিমিডিয়া স্টুডিওতে। কারিগরী সহায়তায় ছিলেন আসাদ হোসেন।

ছবিটির  শুভমুক্তি অনুষ্ঠানে পরিচালক খান শওকত বলেন, এ ছবির স্ক্রিপট লেখা শুরু করি ১৯৯৪  সালে এবং এরপর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অডিও রেকর্ডিং এর কাজ করি ১৯৯৭ সালে। এটির  অডিও ক্যাসেট বাজরে ছাড়া হয় ১৯৯৮ এর এপ্রিলে। এরপর আবারো কিছু অডিও রেকর্ডিং এবং  ভিডিও এডিটিং এর কাজ শুরু হয় ২০০৪ সালের নভেম্বরে এবং দীর্ঘ সাত বছর ধরে সম্পাদনার  পর প্রথম প্রিভিউ শো দেখানো হয় ৩/১৬/২০১১ তে জ্যাকসন হাইটসের পালকি পার্টি  সেন্টারে। অবশেষে আজ ৮/১৯/২০১১ তে এ ছবিটি মুক্তি দেয়া সম্ভব হলো। ছবিটির পৃষ্ঠপোষক  হিসেবে সহযোগিতা করেছেন এম. আমিনউল্লাহ এবং মোঃ আকতার হোসেন। এ ছবিটির সঙ্গে প্রত্য  এবং পরোভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ  করেন। সেই সঙ্গে প্রদর্শনীর আয়োজক প্রবাসী কম্যুনিটির পরিচিত মুখ ও আওয়ামী লীগ  নেত্রী আইরী পারভীন এর সহযোগতার কথা তিনি কৃতজ্ঞচিত্তে স্বরণ করেন এবং এর ডিভিডি  সংগ্রহের জন্য সরাসরি নির্মাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ  জানান।
ট্যাগ:
Situs Streaming JAV