কে হবেন প্রিন্সেস ডায়না?

প্রিন্সেস ডায়না বেঁচে থাকলে এ বছর ৫১ বছর বয়সে পা দিতেন। কিন্তু ১৯৯৭ সালের আগস্টে তার রহস্যজনক মর্মান্তিক মৃত্যুতে তার স্মৃতি এখন ফ্রেমবন্দি হয়ে গেছে। আর এবার তাকে এবং বৃটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনকে সেলুলয়েডে বন্দি করতে নেয়া হচ্ছে প্রস্তুতি। জানা গেছে, প্রযোজক স্টিফেন ইভান তার নতুন ছবির ঘোষণা করেছেন। যা হবে শুধুই প্রিন্স ডায়ানা এবং প্রিন্স চার্লসের ভেঙে যাওয়া সম্পর্কের শেষ দিনগুলো নিয়ে। যাতে থাকবে না দোদি প্রসঙ্গ কিংবা প্যারিসের সেই মর্মান্তিক দুর্ঘটনার কথাও। প্রিন্স হ্যারির জন্মের পর থেকে ডায়ানা-চার্লস বিচ্ছেদ অর্থাৎ ১৯৯৬ সাল পর্যন্ত তার জীবনের সুন্দর ও বিষাদময় সময়গুলোকেই এ ছবিতে তুলে ধরা হবে। ছবিটি তৈরি হবে ডায়ানার ঘনিষ্ঠ সহচর এবং প্রিন্স উইলিয়াম ও হ্যারির দেহরক্ষী কেন ওয়ারফের লেখা বই ‘ডায়ানা: ক্লোজলি গার্ডেড সিক্রেট’র ওপর ভিত্তি করে। ছবিতে দেখা যাবে উইলিয়াম ও হ্যারির আঙ্কেল কেন গল্প বলছে প্রিন্সেস ডায়ানার চলে যাওয়া নিয়ে। ছবিতে এ আঙ্কেল কেনের ভূমিকায় দেখা যাবে ইয়ান ম্যাকগ্রেগরকে। কিন্তু কে হবে ডায়ানা? এ নিয়ে চিন্তায় পড়ে গেছেন ইভান। কারণ, ডায়ানার মতো আকর্ষণীয় ব্যক্তিত্ব, তার সৌজন্যমূলক আচরণ এবং বন্ধুসুলভ মনোভাবকে ফুটিয়ে তোলার মতো একজন অভিনেত্রী খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে ইভান ও তার দলকে। তবে প্রাথমিকভাবে তার নজরে পড়েছে চার্লিজ থেরন, ক্যারি মুলিগান ও স্কারলেট জনসনকে। তবুও তারা খুঁজে যাচ্ছেন এর চেয়েও উপযুক্ত কোন অভিনেত্রীকে। ইভান বলেন, ‘আমরা মেরিল স্ট্রিপের মতো একজনকে খুঁজছি। তিনি যেমন নিখুঁতভাবে আয়রন লেডি থ্যাচারকে ফুটিয়ে তুলেছেন, সে রকম একজনকেই চাই। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








