Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

কোনও সিদ্ধান্ত ছাড়াই মিয়ানমার পরিস্থিতির উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভা শেষ : চীন ও রাশিয়ার বিরোধীতা

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: September 29, 2017 | 10:39 AM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : কোনও সিদ্ধান্ত ছাড়াই মিয়ানমার পরিস্থিতির উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভা শেষ হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এর বিবৃতি প্রদানের মধ্য দিয়ে স্থানীয় সময় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুরু হয় মিয়ানমার পরিস্থিতির উপর আলোচনা সভা। নিরাপত্তা পরিষদের ৭টি সদস্যরাষ্ট্র যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সেনেগাল, মিশর, সুইডেন, ফ্রান্স ও কাজাখস্তান জাতিসংঘ মহাসচিবকে মিয়ানমারের চলমান পরিস্থিতির উপর নিরাপত্তা পরিষদে এই বিবৃতি প্রদানের অনুরোধ জানায়। জাতিসংঘ মহাসচিবের বিবৃতির পর নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত মানবিক বিপর্যয় ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে এই সভায় বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বাংলাদেশ ছাড়া নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের বাইরে এসভায় বক্তব্য রাখেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও স্টেট কাউন্সেলরের বিশেষ দূত ইউ থাঙ্গ্ তুন।

কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রস্তাব ছাড়াই রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক শেষ হয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধিতা করেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই দেশ চীন ও রাশিয়া। সাম্প্রতিক সহিংসতার জন্য দেশ দুটি রোহিঙ্গা ‘সন্ত্রাসী’দের দায়ী করেন। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশিরভাগ সদস্য দেশ রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে। তারা দেশ ছেড়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ারও দাবি জানান।

বিতর্কের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সমস্যার সর্বশেষ চিত্র তুলে ধরেন। তিনি অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান মিয়ানমার সরকারের প্রতি।

উন্মুক্ত বিতর্কে মিয়ানমারও অংশ নেয়। দেশটি জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশও রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে। রোহিঙ্গাদের ওপর ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র সদস্য দেশগুলোর নিকট বর্ণনা করে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV