Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

কোভিডে বিশ্বে সবথেকে বেশি মানুষের মৃত্যু যুক্তরাষ্ট্রে, মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: February 5, 2022 | 2:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কোভিডে বিশ্বে সবথেকে বেশি মানুষের মৃত্যু যুক্তরাষ্ট্রে। কোভিড-১৯ মহামারিতে মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। গত বছরের ১২ ডিসেম্বরের পরই এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। যদিও এখন দৈনিক মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। তারপরেও এই মহামারিতে বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রেই সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে জানানো হয়েছে, কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক সংক্রমণ দেখা যায় যুক্তরাষ্ট্রে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। গবেষণায় দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ বা মৃতের আশঙ্কা কোভিডের অন্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় কম। কিন্তু একইসঙ্গে এই ভ্যারিয়েন্ট অত্যন্ত সংক্রমক।
ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা খাঁদের কিনারায় পৌছে গিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়াদের বেশিরভাগই কোভিড ভ্যাকসিন গ্রহণ করেননি কিংবা আগে থেকেই অন্য শারীরিক সমস্যায় ভুগছিলেন।
রয়টার্সের হিসাবে ২০২০ সালে মহামারি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে কোভিডে ৯ লাখ ৪ হাজার জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা দেশটির দক্ষিণ ডাকোটার জনসংখ্যার থেকেও বেশি। এখন পর্যন্ত দেশটির ২৫ কোটি মানুষ কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। কোভিডে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, ব্রাজিল ও ভারত। এই তিন দেশে মোট ১৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে এই মহামারিতে। তবে মাথাপিছু কোভিড মৃত্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান ২০তম। এই তালিকায় প্রথমে রয়েছে পেরু ও রাশিয়া।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV