কোভিড মহামারীকালে পত্রিকা পড়ার প্রতি আগ্রহ নেই, প্রভাব বাড়ছে অনলাইন গণমাধ্যমের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৈশ্বিক মহামারি কোভিড ভাইরাসের কারণে সংবাদপাঠের হার ব্যাপকভাবে বেড়েছে। সংকটপূর্ণ বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটের কারণে গণমাধ্যমগুলো অনলাইনের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। পত্রিকা পড়ার প্রতি আগ্রহ নেই। রয়টার্স ইনস্টিটিউট অব জার্নালিজম প্রকাশিত বার্ষিক ডিজিটাল সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্স
বিশ্বব্যাপী লকডাউনের কারণে টেলিভিশন ও অনলাইনে খবর দেখার হার অনেকটাই বেড়েছে। একইসঙ্গে বেড়েছে ভুয়া খবর ছড়ানোর ঝুঁকিও। আর গুজব ছড়ানোর মাধ্যম হিসেবে শীর্ষে রয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। রয়টার্স ইনস্টিটিউট জানায়, মহামারির কারণে প্রযুক্তিগত বিপ্লবের গতি বৃদ্ধি পেয়েছে। সংবাদপাঠের মাধ্যম হিসেবে এখন অনেক বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করছেন। তবে সংবাদমাধ্যমের ব্যবসায় এখন ব্যাপক মন্দা চলছে। বিজ্ঞাপন কমে যাওয়ায় বিশ্বব্যাপী অসংখ্য গণমাধ্যমে কর্মীছাটাই বাড়ছে। এখন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান অনলাইন সংবাদমাধ্যমের পেছনে অর্থ ব্যয়ে আগ্রহ দেখাচ্ছেন। যদিও এক্ষেত্রে সংবাদের মান ধরে রাখা নিয়ে সংশয় বাড়ছেই।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








