Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ’র নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: January 16, 2021 | 1:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ’র নির্বাচনে প্রার্থিতার প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশন গত ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে এ তালিকা প্রকাশ করে। নির্বাচন কমিশন ঘোষিত প্রার্থিরা হলেন- সভাপতি রহমান এইচ আরজু, সহ সভাপতি মোহসিনুর রহমান খান ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এস এম মাঈন উদ্দীন, সহ সাধারণ সম্পাদক চৌধুরী এ মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, সহ কোষাধ্যক্ষ সাইফুল আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফিরোজ আলম কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, অফিস সম্পাদক মোবারক আলী, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াকুব আলী, সমাজ কল্যাণ সম্পাদক নূর আবছার স্বপন, সদস্য আব্দুল করিম, মোহাম্মদ জিয়াউল হক ও মোহাম্মদ গোলাম মোস্তফা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
ভিন্ন ভিন্ন সূত্র জানায়, দীর্ঘ দিন ধরেই কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুই গ্রুপের বিরোধ চলছে। নির্বাচনকে কেন্দ্র করেই এই বিরোধ। একদিকে কোর্টে চলছে মামলা, আরেক দিকে চলছে নির্বাচন।
সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজের নেতৃত্বাধীন অংশটি নির্বাচনে অংশ নেয়নি। পদত্যাগী সভাপতির অংশটি নির্বাচনে সক্রিয় রয়েছেন। এখনো সংগঠনের কার্যালয়ে তালা ভাঙা ও নতুন তালা লাগানোর খেলা চলছে। আরও চলে পুলিশ ডাকাডাকি। বিরোধ নিয়ে অনেক সভা সমাবেশও করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ হয়নি। বিষয়টি নিয়ে যাওয়া হয় কোর্টে। কোর্টে বর্তমানে তিনটি মামলা রয়েছে। একটি মামলার আংশিক রায় হয়েছে। সেই রায়ে নির্বাচনে বাধা নেই বলে উল্লেখ করা হয়। সেই নির্দেশ অনুযায়ীই আগের নির্বাচিত নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার পদক্ষেপ নেয়।
প্রধান নির্বাচন কমিশনার আশিষ রঞ্জন ভৌমিকের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র জমা নেয়। এই মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল গত বছর। মনোনয়নপত্র জমা নেয়ার দিন মোশাররফ হোসেন সবুজ গ্রুপও গিয়েছিল কিন্তু তারা মনোনয়নপত্র জমা দেয়নি। নির্বাচনে তফসিলের তিনটি ধারা নিয়ে প্রশ্ন তোলায় তা সম্ভব হয়নি। একপর্যায়ে কমিশনের কোনো কোনো সদস্য রাজি হলেও আরেক অংশের হস্তক্ষেপ এবং প্রধান নির্বাচন কমিশনারের কারণে তা হয়নি। একপর্যায়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ সবাইকে বের করে দেয়।
অন্যদিকে মোশাররফ হোসেন সবুজ এই প্রক্রিয়া বন্ধে আবারো আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন। তাকে ছাড়া কীভাবে তালিকা যাছাই-বাছাই করা হয়েছে এবং প্রার্থিতা ঘোষণা করা হয়েছে তা কোম্পানীগঞ্জবাসী জানতে চায়।

ট্যাগ:
Situs Streaming JAV