কোষের মৃত্যু বিষয়ক এক গবেষণা : নারীদেহে প্রজনন ক্ষমতা ধরে রাখা ও ক্যান্সার সংক্রান্ত চিকিৎসায় আশার আলো
ডেস্ক কোষের মৃত্যু বিষয়ক এক গবেষণার মাধ্যমে নারীদেহে প্রজনন ক্ষমতা ধরে রাখা ও ক্যান্সার সংক্রান্ত চিকিৎসায় আশার আলো দেখতে পেয়েছেন গবেষকরা। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ডিম্বাশয়ে ডিম্বাণুর মৃত্যু ঘটাতে সক্ষম দুটি প্রোটিন আবিষ্কার করেছেন। মলিকিউলার সেল নামক একটি জার্নালে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ব্রিটেনের এক বিশেষজ্ঞ জানান, অস্ট্রেলিয়ার গবেষকদের এ আবিষ্কার অত্যন্ত সম্ভাবনাময়। খবর বিবিসির। মনাশ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলটি নারীদেহের একটি বিশেষ কোষ নিয়ে কাজ করছে। প্রাইমোরডিয়াল ফলিকল উসাইটস নামক ওই কোষ নারীদেহে সবসময় ডিম্বাণু জোগান দেয়। এ কোষটির মৃত্যু রোধ বিষয়ে কাজ করছেন গবেষকরা। তারা জানান, যখন রেডিওথেরাপি বা কেমোথেরাপির মাধ্যমে ডিএনএ কোষ ধ্বংস হয়ে যায়, তখন পুমা ও নোক্সা নামে দুটি প্রোটিন ডিম্বাণুকে মেরে ফেলে। এর ফলে নারী ক্যান্সার রোগীরা সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়েন। গবেষকরা আরও জানান, নারীদেহে ডিম্বাণু কমে গেলে নির্ধারিত বয়সের আগেই মেনোপজও হয়ে যেতে পারে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, পুমা ও নোক্সা অকার্যকর করার মাধ্যমে নারীদেহের প্রজনন ক্ষমতা রক্ষা করা সম্ভব।সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








