Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ক্যান্সারের বিস্তার ঘটেনি, চিকিৎসকরা আশাবাদী : মঙ্গলবার থেকে কেমো শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: September 17, 2011 | 12:50 PM

 এনা: নিউ ইয়র্ক সিটির বিশ্ববিখ্যাত মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চিকিৎসা শুরু হয়েছে। ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে পৌনে ৩টা পর্যন্ত তার রক্ত পরীক্ষা এবং ইসিজি করা হয়। একই সঙ্গে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সব রিপোর্ট পর্যালোচনা করা হয়। বিশ্বে ক্যান্সার চিকিৎসায় বিশেষ সাফল্য প্রদর্শনকারী ডা. ভ্যাচের নেতৃত্বে দীর্ঘ পর্যালোচনার পর উদ্‌ঘাটিত হয় যে, যতটা মারাত্মক বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে ততটা নয়। কোলন ক্যান্সারের বিস্তার ঘটেনি।  তাই ক্যামোথেরাপির মাধ্যমেই এ ক্যান্সার সারিয়ে তোলা সম্ভব বলে চিকিৎসকরা মনে করছেন। হুমায়ূন আহমেদের চিকিৎসা সম্পর্কিত যাবতীয় বিষয় তদারকিতে নিয়োজিত নিউ ইয়র্কের মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা বাংলাদেশ সময় শুক্রবার সকালে বার্তা সংস্থা এনাকে জানান, হুমায়ূন আহমেদকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি কিংবা তার অস্ত্রোপচারের দরকারও নেই। বাসায় অবস্থান করেই নির্দিষ্ট সময়ে তিনি হাসপাতালে যাবেন থেরাপি দেয়ার জন্য। ৬টি থেরাপি দিতে হবে। দুই মাস লাগবে থেরাপির জন্য। ৪টি থেরাপির পর পুনরায় তাকে পরীক্ষা করা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে ক্যান্সার পুরোপুরি নিয়ন্ত্রণ হয়েছে কিনা। এদিকে হুমায়ূন আহমেদকে খুবই হাসিখুশিতে থাকতে দেখা যায়। সিঙ্গাপুরের চিকিৎসকদের মন্তব্যে তার পরিবারে সৃষ্ট বিষণ্নতার ভাবও কেটে গেছে। উল্লেখ্য যে, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিশাত ও নিনিত সঙ্গে এসেছেন। এদিকে যুক্তরাষ্ট্র, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেকে বার্তা সংস্থা এনার কাছে হুমায়ূন আহমেদের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন। নিউ ইয়র্কের মুক্তধারাতেও অসংখ্য প্রবাসী ফোন করে তার খোঁজখবর নিচ্ছেন বলে বিশ্বজিৎ সাহা এনাকে জানান। হুমায়ূন আহমেদ সবার দোয়া চেয়েছেন। নিউ ইয়র্কে চিকিৎসা গ্রহণের সময়ও তিনি লেখালেখিতেই ব্যস্ত থাকবেন বলে জানান।
আগামী মঙ্গলবার থেকে উপন্যাসিক হুমায়ুন আহমেদের কেমোথেরাপি শুরু হবে। নিউইয়র্কের বিখ্যাত ক্যান্সার হাসপাতাল শ্লোন ক্যাটারিং সেন্টারে কিমোথেরাপী দেয়ার ব্যবস্থা করা হয়েছে।প্রতি ১১দিন বিরতি দিয়ে মোট ৬টি কেমো দেয়া হবে। এজন্য প্রায় তিন মাস সময় লেগে যেতে পারে। এজন্য কুইন্সের কোথাও বিশেষ করে জ্যাকসন হাইটসের আশপাশে একটি বাড়ী ভাড়া খোঁজা হচ্ছে। সেখানে বসেই তিনি লেখালেখি চালিয়ে যাবেন বলে জানা গেছে। উল্লেখ্য যে, হুমায়ুন আহমদের ক্যান্সার নিরাময়যোগ্য। শরীরের কোথাও ছড়ায়নি এই রোগ। যার ফলে কোন ধরনের অস্প্রোপচারেরও প্রয়োজন হবে না। কেমোর মাধ্যমে ক্যান্সার টিউমারকে নিশ্চিহ্ন করা সম্ভব বলে চিকিৎসকরা অভিমত দিয়েছেন।
ট্যাগ:
Situs Streaming JAV