ক্যাব ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটি অব আটলাণ্টিক সিটির বার্ষিক বনভোজন ও মিলনমেলা সম্পন্ন
আকবর হোসাইন, আটলাণ্টিক সিটি, : গত ১০ই জুলাই মঙ্গলবার নিউজার্সীর ক্যাপ মে জুতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাব ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটি অব আটলাণ্টিক সিটির বার্ষিক বনভোজন ও মিলনমেলা সম্পন্ন হয় । প্রবাসে কঠোর পরিশ্রমের মাঝেও আমেরিকার নিউজার্সীতে বসবাসরত ক্যাব ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটি অব আটলাণ্টিক সিটির সদস্যদের ঐক্যের মিলনে পিকনিকটি এক পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।প্রায় ২৫০ শত নারী পুরুষ ও শিশু সহ বহুলোকের সমাগম হয়েছিল এই পিকনিকে ।
তাপমাত্রা স্বাভাবিক থাকায় সবাই প্রানভরে পিকনিকের সকল আয়োজন উপভোগ করেন । মেলায় মজদার বারবাকিউ আয়োজন সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলতে থাকে। মিলনমেলার ক্রিয়া কর্মকান্ডের মধ্যে ছিল বিভিন্ন বয়সী বালক-বালিকাদের দৌড় প্রতিযোগিতা। মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে বালিশ খেলা, হাঁড়ি ভাঙ্গা অন্যতম ছিল। এছাড়াও দুইটি দলে বিভক্ত হয়ে পুরুষদের ফুটবল খেলা সবাইকে প্রচুর আনন্দ দেয়।পিকনিকের একটি ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল কৃতি ছাত্র-ছাত্রী, মিডিয়াদেরকে ক্রেষ্ট প্রদান।
সাগর রেষ্টুরেন্টের সুস্বাদু ও মুখরোচক খাবার খেয়ে উপস্থিত সকলেই আনন্দিত হয়। খাবার পরিবেশনায় সহযোগীতা করেন ফারুক হোসেন, ইকবাল চৌধুরী, শামসুদ্দীন মাহমুদ, শাহনুর নান্না, সাহরাব হোসেনসহ আরও অনেকে দুপুরের খাবারের পর এই বিশাল মিলনমেলায় স্থানীয় শিল্পীদের মনমাতানো গান পরিবেশনায় উপস্থিত সকলেই মুগ্ধ হন।সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী শামছুল আলম পলাশ। হন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরপরই মেলার প্রধান আকর্ষন ছিল র্যাফেল ড্র । সুন্দর একটি বনভোজনের আয়োজন করার জন্য সহযোগী সকল ব্যক্তিবর্গ, ও ব্যবসায়ী প্রতিষ্ঠান , এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানানো হয়। সকল প্রবাসীদেরকে এত ব্যস্ততার মাঝেও এত বড় একটি মিলনমেলায় অংশগ্রহন করে এই বনভোজনকে স্বার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সভাপতি জনাব মোঃ কামাল হোসেন,সাধারন সম্পাদক কাজী লিটন এবং সদস্য সচিব মাজেদুল হক টুটুল।দেয়।এছাড়াও বনভোজন ও মিলনমেলাকে স্বার্থক করার জন্য বিভিন্ন প্রকার খেলাধুলা ও র্যাফেল ড্র-এর পুরস্কার সহ বিভিন্নভাবে যারা এবং যেসকল প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আহবায়ক শামীম উদ্দিন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








