ক্যারিবীয় অঞ্চলে হারিকেন ইর্মার আঘাতে নিহত ১০
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যারিবিয়ান অঞ্চলের বেশ কয়েকটি দ্বীপে হারিকেন ‘ইর্মা’র আঘাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২৩ জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দ্বীপের ভবনগুলো। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, হারিকেন ইর্মার আঘাতে প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লিওয়ার্ড দ্বীপের সেন্ট মার্টিন অংশ। হারিকেনটি প্রথমে আঘাত হানে অ্যান্টিগুয়া ও বারবুদা দ্বীপে। বারবুদার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানিয়েছেন, হারিকেনের আঘাতে দ্বীপটির ৯৫ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপের ৫০ শতাংশ অধিবাসী এখন বসত-ভিটাহীন। যা পুনরায় নির্মাণ করতে প্রায় ১০০ মিলিয়ন ডলার খরচ পড়বে। ইর্মার আঘাতে ক্ষতিগ্রস্ত অন্য দ্বীপ
অ্যান্টিগুয়ায় ৮০ হাজার মানুষের বসবাস। তবে হারিকেনের আঘাতে এখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি। এদিকে, হারিকেন ইর্মা আঘাত হানার আশঙ্কায় ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে ইর্মার প্রভাবে ঝড়ো হাওয়াসহ তীব্র বৃষ্টিপাত চলছে। নিরাপত্তার স্বার্থে উপকূলীয় অঞ্চল থেকে কয়েক হাজার অধিবাসীকে সরিয়ে নেয়া হয়েছে। ইর্মা সর্বোচ্চ মাত্রা ‘ক্যাটাগরি ফাইভ’-এর হারিকেন। গত এক দশকে ওই অঞ্চলে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। ঘণ্টায় ২৮৫ কিলোমিটার গতিসম্পন্ন ঝড়ো বাতাস সহ হারিকেনটি টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বুধবার মেক্সিকো উপকূল এবং আটলান্টিক মহাসাগরে আরও দুটি শক্তিশালী ঝড় সৃষ্টি হওয়ার খবর দিয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন মেক্সিকো উপকূলে সৃষ্ট কাইতাকে নিয়ে ভয় না থাকলেও হারিকেন জোসে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত চলে আসতে পারে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








