Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ মেডিক্যাল এসোশিয়েসান অব নর্থ আমিরিকার কনভেনশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: July 9, 2013 | 1:01 PM

আলো ঝলমল গোল্ডেন স্টেট ক্যালিফোর্নিয়ার ডিজনী ল্যান্ডের অদূরে অরেন্জ কাউন্টির হায়াত রিজেনছি হোটেলে গত ৪ঠা জুলাই থেকে ৭ জুলাই অনুষ্ঠিত হলো বাংলাদেশ মেডিক্যাল এসোশিয়েসান অব নর্থ আমিরিকার ৩৩তম বাত্সরিক কনভেনশন ২০১৩। আমিরিকার বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশী ডাক্তার ও তাদের পরিবার পরিজনের উপস্তিতিতে এ যেন ছিল এক মিলন মেলা। ৪থা জুলাই স্বাগত সন্ধ্যায় ছিল বিভিন্ন স্টেট থেকে আগত বিভিন্ন চাপ্টারের শিল্পী-শিশু শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে কনভেনশন কনভেনর ডা: প্রদীপ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ডা: সালমা খান, ডা: সোমা বড়ুয়া, ডা: রুমান রইস ও ডা: তনিমা শাহিদ। অনুষ্ঠানে ডা: সিনহা আবুল মনসুর এর সাড়া জাগানো বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে লেখা বই “হুমায়ুন-একজন হ্যামিলনের বাশিওয়ালা” বইটিকে উপস্থাপন করেন ডা: জিয়া উদ্দিন আহমেদ ও বইটি নিয়ে বিশদ আলোচনা করেন লেখক স্বয়ং ও দুজন পাঠক। সাংস্কৃতিক অনুষ্টান শেষে তড়িত ডিনার করে অনেকেই চলে যান ডিজনীল্যান্ডের আকর্ষনীয় ৪র্থ জুলাইয়ের ফায়ার ওয়ার্কস দেখতে। পরদিন ৫ই জুলাই সকাল থেকে শুরু হয় কন্টিনিউ মেডিক্যাল এডুকেশান সেমিনারগুলো। সাথে ছিল বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সামগ্রী প্রদর্শনী। আধুনিক চিকিৎসা সেবা ও শিক্ষার উন্নয়নে প্রবাসী চিকিৎসকদের দ্বায়িত্ববোধ ও মমতা বাংলাদেশ ও প্রবাসের মধ্যকার বন্ধনকে আরো সম্প্রসারণ ও জোরদার করার প্রত্যয় নিয়ে শেষ হল বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএএনএ) ৩৩তম বাত্সরিক কনভেনশন ২০১৩।আকর্ষনীয় সব ছবি, চিত্রাংকন ও পোস্টার প্রদর্শনী সকলের প্রশংসা কাড়ে। শাড়ির স্টলে এদিনও প্রচন্ড ভীর দেখা যায়। বিকেলে সকলে মিলে সানদিয়াগো যাত্রা এবারের কনভেনশনে ভিন্ন মাত্রা এনে দেয়। সেখানে হলিউড বলিউডের ফিউশান নাইট এ লিসা শার্লি ও প্রাম তাসিলদার এর পরিবেশনার সাথে ছিল ডিনার।৬ই জুলাই শনিবার দিনটি কন্টিনিউ মেডিক্যাল এডুকেশান সেমিনার দিয়ে শুরু হলেও দিনটির প্রতিটি বেলা সাজানো হয়েছিল ভিন্ন ভিন্ন আকর্ষণে। গেল দিনের মত এদিনও ছিল বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সামগ্রী, ছবি, চিত্রাংকন ও পোস্টার প্রদর্শনী আর শাড়ির স্টল।দুপুরে ছিল বাংলাদেশ মেডিক্যাল এসোশিয়েসান অব নর্থ আমিরিকার বিজনেস সভা। আর রাতে ছিল কনভেনশনের প্রধান আকর্ষণ বাত্সরিক ডিনার ও সাংস্কৃতিক অনুষ্টান। আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তব্য রাখেন ডা: রুবিনা নাজীব ও ডা: তালাত খান। ডা: মাকসুদ চৌধুরী ও ডা: প্রদীপ চৌধুরীর যৌথ উপস্থাপনায় চিকিত্সা ও মানব সেবায় বিশেষ অবদানের জন্যে পুরস্কৃত করা হয় বিশিস্ট ডাক্তারদের। তাদের হাতে বাংলাদেশ মেডিক্যাল এসোশিয়েসান অব নর্থ আমিরিকার সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের বিভিন্ন সময় দায়িত্বে থাকা সভাপতিবৃন্দ। বাংলাদেশ মেডিক্যাল এসোশিয়েসান অব নর্থ আমিরিকার উদ্যোগে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় উপস্থিত সকলের মাঝে। লস এন্জেলেস্থ বাংলাদেশ কনসুলেটের কন্সাল জেনারেল বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন। সাবেক সভাপতিবৃন্দ, নব নির্বাচিত কার্যকরী কমিটি ও আয়োজক ক্যালিফোর্নিয়া চাপ্টার কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। মুহুর্মুহু তালির মধ্য দিয়ে সকলে তাদের অভিনন্দন জানান। রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডা: মোয়াজ্জেম হোসেন। ছবি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন ডা: রুবী হোসেন।ক্লাসিক্যাল নৃত্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কমেডিয়ান নাভিদ মাহবুব, লক্ষণ বাউল, ক্লাসিক্যাল মিউজিক গোষ্ঠী ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী রাত একটা পর্যন্ত দর্শক মাতিয়ে রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ডা: সালমা খান।

ট্যাগ:
Situs Streaming JAV