Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ার এক ধনকুবের ব্যবসায়ী বিলবোর্ডে প্রেমিকা চেয়ে বিজ্ঞাপন দিয়ে হইচই ফেলে দিয়েছেন

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: December 12, 2012 | 3:12 PM

ক্যালিফোর্নিয়ার এক ধনকুবের ব্যবসায়ী বিলবোর্ডে প্রেমিকা চেয়ে বিজ্ঞাপন দিয়ে হইচই ফেলে দিয়েছেন। ৬৩ বছর বয়সী ওই ব্যবসায়ীর প্রয়োজন একজন হিসপানিক প্রেমিকা। পাসকিন নামের ওই রিয়েল এস্টেট ব্যবসায়ী ৪ হাজার ডলার (প্রায় আড়াই লাখ টাকা) খরচ করে সান দিয়েগোর বারিও লোগান এলাকার একটি বিলবোর্ডে বিজ্ঞাপন দেন। মূলত ল্যাটিনো  অধ্যুষিত ওই এলাকার ওই বিলবোর্ড বিজ্ঞাপনে তার আবেদন, ‘বড়দিনে আমার চাওয়া শুধুই একজন ল্যাটিনো প্রেমিকা।’ বিজ্ঞাপনে তিনি নিজের ছবি ও ইমেইল অ্যাড্রেসও দিয়ে দেন যাতে আগ্রহীরা সহজেই তার সঙ্গে যোগাযোগ করতে পারে। এর আগে ১০ ডলার বিলের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ডলার দান করেন এবং একজন অসহায় নারীর ১ বছরের বাড়িভাড়া পরিশোধ করে তিনি সংবাদ শিরোনাম হয়েছিলেন। এবিসি টেলিভিশনের ‘সিক্রেট মিলিওনেয়ার’ অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি। শুক্রবার ওই বিজ্ঞাপনটি প্রদর্শন শুরু হয়। কিন্তু এতে ক্ষিপ্ত হন অনেক ল্যাটিনো। তারা বিজ্ঞাপনটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। তবে পাসকিন জানান, বিলবোর্ডটি গুঁড়িয়ে দেয়ার আগেই তিনি আগ্রহীদের কাছ থেকে হাজার হাজার ইমেইল পেয়েছেন। সূত্র : এনডিটিভি/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV