ক্যালিফোর্নিয়ায় ২ দশকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, জরুরি অবস্থা জারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর লস এঞ্জেলেস থেকে ২০০ মাইল দূরে রিজক্রেস্ট শহরের কাছে ৬.৪ মাত্রার এই ভুমিকম্প অনুভূত হয়। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার পরপর ভূমিকম্পটি আঘাত হানে। ক্যালিফোর্নিয়ায় দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে সিএনএন।ভূমিকম্পের প্রভাবে রাস্তা ও ভবনে ফাটল ধরেছে। ২৮ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে শহরে জরুরি অবস্থা জারি করা হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলস শহর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে রেজিক্রেস্টে। ভূমিকম্প চলাকালীন কমপক্ষে আরও ১৫৯টি মৃদু কম্পন রেকর্ড করা হয়েছে। মৃদু কম্পনগুলো সর্বোচ্চ ৪.৫ থেকে ২.৫ মাত্রার বলে রেকর্ড করা হয়।
রেজিক্রেস্টের মেয়য় পেগি ব্রিডেন জানিয়েছেন, মধ্য লস অ্যাঞ্জেলসে ভূমিকম্পটি ১০ থেকে ১৫ সেকেন্ড স্থায়ী ছিল। স্থানীয়রা বাড়িঘর থেকে রাস্তায় নেমে আসে। এদিকে ভূমিকম্পের সময় পাঁচটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
দমকলকর্মীরা জানিয়েছে, তারা স্বাস্থ্যসেবা প্রদান ও আগুন নেভানোর কাজ করছে।
জাতীয় আবহাওয়া সেবা অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে রাস্তা ও ভবনে ফাটল ধরেছে। ২৮ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রেজিক্রেস্টের স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১৫ জনকে জরুরি বিভাগ থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে এবং রিজক্রেস্টের কিছু বাড়িতে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
বিভিন্ন সংবাদ সুত্র জানায়, ভুমিকম্পে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিভিন্ন জায়গা থেকে জরুরী সাহায্যের জন্য অনুরোধ পাচ্ছেন তারা।
ক্যালিফোর্নিয়ায় ১৯৯৯ সালে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








