”ক্রাইসিস ইন স্টেট বাজেট” অনুষ্ঠিত
হাকিকুল ইসলাম খোকন: কলাম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অব ইন্টারন্যাশনাল এন্ড পাবলিক এ্যাফেয়ার্স আয়োজিত ইটালী একাডেমী মিলনায়তনে গত ১১ এপ্রিল সোমবার অপরাহ্ন ১২টায়”১৪ তম বার্ষিক ডেভিড এন. ডীনকিন্স লিডারশীপ এন্ড পাবলিক পলিসি ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামের স্বাগত ও উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিভার্সিটির সিপা ডীন প্রফেসার জন এইচ. কোটসঅর্থ এবং নিউইয়র্ক সিটির ১০৬ তম সাবেক মেয়র ইউনিভার্সিটির প্রফেসার ডেভিড এন. ডীনকিন্স।

ফোরামে মূল বক্তব্য রাখেন নিউইয়র্ক থেকে নির্বাচিত ইউএস সিনেটর ক্রিষ্টিন জিলিব্র্যান্ড। ফোরামে আমন্ত্রিত হিসেবে বাংলাদেশ কম্যুনিটি থেকে যোগদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। দুই পর্বে অনুষ্ঠিত ফোরামে প্যানেল-১ এ ‘দি নিউইয়র্ক ষ্টেট ফিজিক্যাল ক্রাইসিস: ব্যালেন্সি সিটি এন্ড ষ্টেট ইন্টারেষ্ট’ বিষয়ে মডারেটর ছিলেন সিপা প্রফেসার এষ্টার আর ফুকস। প্যানেল অতিথি আলোচক ছিলেন নিউইয়র্ক ষ্টেট ৫৫ তম সাবেক গভর্নর ডেভিড এ. প্যাটারসন্স, এফ.ও.এ.পি. এর ভাইস প্রেসিডেন্ট ডুল ফরসাইথ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কের প্রাক্তন বাজেট ডাইরেক্টর মার্ক স এবং নিউইয়র্ক সিটি প্রাক্তন কম্পটোল্যার বিল থমসন।

২য় প্যানেল ‘ডিষ্টিবিউটিং দি কষ্ট অব ইকোনমিক রিকোভারি: গভর্নমেন্ট, বিজনেস, লেবার‘ বিষয়ে মডারেটর ছিলেন সিপা এসিস্টেন প্রফেসার ডরিয়ান টি ওয়াবেন। প্যানেল অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি শ্রমিক ইউনিয়ন ডিসি–৩৭ এর নির্বাহী পরিচালক লিলিয়ান রবার্স, আমেরিকান ফেডারেশন অব টিড্রার্স এর প্রেসিডেন্ট র্যান্ড উইনগার্টেন, প্রফেসার ষ্টিভ কোহেন এবং ব্রুকলীন চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট ও সিইও কার্ল হুম।

ফোরামে ইউএস সিনেটর ক্রিষ্টিন জিলিব্র্যান্ড বলেছেন, যুক্তরাষ্ট্র কংগ্রেসে রিপাবলিকান প্রতিনিধিরা দ্রারিদ্রদের সুযোগ সুবিধা বাতিল করে অন্যায় করেছে। ফোরামে বাংলাদেশ কম্যুনিটির একমাত্র আমন্ত্রিত প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকনকে ধন্যবাদ জানান আয়োজকবৃন্দ। তিনি প্রশ্ন উত্তর পর্বেও অংশ নেন। প্রাক্তন মেয়র ডেভিড ডীনকিন্স সমাপনি বক্তব্য রাখেন।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








