ক্রেডিট কার্ড প্রত্যাখ্যাত, ওবামার মান বাঁচালেন মিশেল!
নিউইয়র্কে জাতিসংঘের কার্যালয় গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক ফাঁকে রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নিলেন। বিল দেয়ার সময় ক্যাশ কাউন্টারে নিজের ক্রেডিট কার্ডটা দিলেন ওবামা। কিন্তু এ কী! এতে কাজ হলো না। ভাগ্যিস, ফার্স্টলেডি মিশেল সঙ্গে ছিলেন। তিনি তার ক্রেডিট কার্ড দিয়ে উদ্ধার করলেন এ যাত্রা।
শুক্রবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ওবামা নিউ ইয়র্ক সিটির ওই ঘটনা বর্ণনা করেন বলে এএফপির খবরে জানানো হয়।
ওবামা ক্রেডিট কার্ড জালিয়াতি ও শনাক্তকরণ জোচ্চুরি ঠেকানোর এক কর্মসূচি উদ্বোধন করেন। এ উপলক্ষে কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে সেখানে ছিলাম। ওই সময় আমার ক্রেডিট কার্ড প্রত্যাখ্যাত হয়। অথচ আমি খুব বেশি খরচ করিনি বলেই মনে হয়। ভাগ্যিস, মিশেলের কাছে ওর ক্রেডিট কার্ডটা ছিল।’
অনুষ্ঠানে ওবামা বলেন, ক্রেডিট কার্ড জালিয়াতি থেকে যেখানে একজন রাষ্ট্রপ্রধান পার পান না, সেখানে এ সমস্যা কতটা গভীর। এএফপি/আমার দেশ
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








