ক্লিয়ার ক্যাবল ৫০ টির অধিক টিভি চ্যানেল নিয়ে বাজারে আসছে
দেওয়ান বজলু : ক্লিয়ার ক্যাবল আইপিটিভি বক্স এর মাধ্যমে ৫০ টির অধিক টিভি চ্যানেল নিয়ে বাজারে আসছে। আইপিটিভি বক্স এর মাধ্যমে ৫০ টির অধিক টিভি চ্যানেল প্রতিযোগিতা মূল্যে ভালো সার্ভিস দেয়ার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে বাজার এ খুব শীঘ্রই রমজানের পর পর গ্রাহকদের হাতে পৌছে দিবেন বলে নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন এ জানিয়েছেন ক্লিয়ার ক্যাবল এর কর্মকর্তা বৃন্দ। তারা ইতিমধ্যে চ্যানেল গুলির ছবির স্বচ্ছতা ও সম্প্রচার এর কারিগরী বিষয় গুলি সম্পাদন করেছেন এবং বাজারে বিরাজমান যেকোনো আইপিটিভি প্রভাইডার এর চেয়ে উন্নত সার্ভিস ও সেবা প্রদান করবেন বলে জানিয়েছেন।
গত ২৭ শে জুন সংবাদ সম্মেলনে ক্লিয়ার ক্যাবল এর ম্যানেজমেন্ট টীম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাদিম শেখ, এএইচএম আক্তারুজ্জামান, মুহিত উদ্দিন মালেক, মাসুদুর রহমান, জায়েদুল খান, সাদ ও সংগ্রাম। ক্লিয়ার ক্যাবল এর আইটি টীম এর দায়িত্বে আছেন মাহমুদুল হাসান ও আইটি ইঞ্জিনিয়ার সোহাদ। সংবাদ সম্মেলনে নিউইয়র্ক এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








