ক্ষমতার জন্য যারা দেশটাকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে তাদের পরিহার করি- নিউইয়র্কে গনসংবর্ধনায় সাবেক এমপি নাজিম উদ্দিন আলম
ইউএসএ নিউজঃ গত ১৩ই মার্চ রবিবার সন্ধায় (বাংলাদেশ সময় ১৪ই মার্চ) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে দলমত নির্বিশেষে বরিশাল বিভাগবাসী কতৃক দেয়া এক বিশাল গনসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক ডাকসু এজিএস ও ভোলা থেকে নির্বাচিত সাবেক এমপি নাজিম উদ্দিন আলম বলেছেন- দেশ আজ মহা সংকটে নিমজ্জিত।বিচার বিভাগ ভেঙ্গে পড়েছে, উন্নয়ন থুবড়ে গেছে, শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে ঘরে ফিরছে। শুধু প্রতিহিংসা চরিতার্থ করা ছাড়া এই সরকারের তেমন কোন সফলতা নেই। নাম বদল আর ফিতা কাটা ছাড়া কোন প্রকার উন্নয়নে তাদের হাত নেই।
বরিশাল বিভাগ বাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন আসুন আমরা সবাই প্রতিহিংসার রাজনীতি ছেড়ে গনতন্ত্র রক্ষায় জনগনের স্বার্থে কাজ করি। ক্ষমতার জন্য যারা দেশটাকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে তাদের পরিহার করি।প্রবাসে একাধিক সংগঠনের জন্ম না দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেনঃ ক্ষমতার লোভ না করে সম্মানিত ও স্বাবলম্বী ব্যক্তির কাছে দায়ীত্ব দিয়ে সকলে তার নেতৃত্ব মেনে কাজ করুন। পৃথিবীর সকল দেশে আজ বাংলাদেশীরা প্রশংসিত। এই ধারাবাহিকতা ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।সভায় সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন ও পরিচালনা করেন প্রবাসীবার্তা ডট কমের প্রেসিডেন্ট মতিউর রহমান লিটু।
সভাপতি গোলাম ফারুক শাহীন তার বক্তব্যে বরিশালের উন্নয়নে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করার অংগীকার ব্যক্ত করেন এবং প্রবাসে একটি মাত্র সংগঠন গঠনের লক্ষ্যে ২৮ শে মার্চের সমাবেশে সকলকে যোগদানের থাকার আহবান জানান। শুরুতে জাপানে ভুমিকম্প ও সুনামীতে হতাহতদের জন্য একমিনিট নিরবতা পালন করা হয়।অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিশেষ অতিথি শহীদুল ইসলাম সিকদার। সম্প্রতি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ বিএনপি নেতা মজিবর রহমান হত্যার দৃষ্টান্তমুলক বিচার দাবী করে তার রুহের মাগফেরাত কামনা ও দেশবাসী সকলের জন্য দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি নাজিম উদ্দিন আলম নিজেই। যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি সরাফত সিদ্দিকির অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন উপস্থিত সকলে।প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করেন এবং অনুষ্ঠান পরিচালনায় সহযোগীতা করেন মোঃ মহসিন, আশিক মাহমুদ, নকীব শাহিন। দীর্ঘ দিনের রাজণৈতিক সহযোদ্ধা হাবিবুর রহমান সেলিম রেজার দেয়া ফুলেল শুভেচ্ছায় করতালীতে ভরে যায় অনুষ্ঠান প্রাঙ্গন।অনুষ্ঠানে সম্মানীত বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার ইউ,এস,এ চেয়ারম্যান ফকরুল ইসলাম, বিএনপি নেতা আকতার হোসেন বাদল ও ডঃ গুলজার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মোঃ শাহ আলম, জাহাঙ্গীর এম আলম, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জাকির হাওলাদার, রুহুল আমিন নাসির।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জাফর তালুকদার ও খন্দকার রেজোয়ানুল হক সহ আরো অনেকে। সভায় সোহরাব সর্দার, মোঃ আজম চৌধুরী, মোহাম্মাদ জাকির তালুকদার, এম সাইফুর রহমান, হাবিব রায়ান, হারুন অর রশিদ, বেনজির আহম্মদ, মোঃ শহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন, আবু বকর সিদ্দিকি, মোঃ সরিফুল ইসলাম, মোঃ হানিফ খান, বেলাল হোসেন, মঃ এস ফরিদ, মোঃ হাসান, মোস্তাক আহাম্মেদ, মোঃ কবির, দুলাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি গোলাম ফারুক শাহীন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








