Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

খতনার পক্ষে ক্যালিফোর্নিয়ার গভর্নর

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: October 4, 2011 | 12:47 AM

পুরুষের খতনার বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রানসিসকো শহরের একটি পক্ষ। ১৮ বছরের কম বয়সী কোন পুরুষ যাতে খতনা করাতে না পারে, সে জন্য আগামী নভেম্বর মাসে ভোটাভুটির আয়োজনের জন্যও ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে তারা। তাদের যুক্তি খতনা যন্ত্রণাদায়ক, অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ। খতনা করা হলে জরিমানা ও শাস্তির বিধান চান তাঁরা।
তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন ওই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সানফ্রানসিসকোর প্রশাসন যাতে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করতে না পারে, সে জন্য অঙ্গরাজ্যের আইনসভায় পাস হওয়া একটি বিলেও স্বাক্ষর করেছেন তিনি। এর মাধ্যমে খতনা নিষিদ্ধ করার যেকোনো উদ্যোগ আপাতত বন্ধ করা হলো বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়।
সানফ্রানসিসকো শহরের একটি পক্ষ খতনা নিষিদ্ধ করার জন্য ব্যাপক তত্পরতা শুরু করেছে। এরই মধ্যে প্রায় ১২ হাজার মানুষের স্বাক্ষরও সংগ্রহ করে তারা। খতনাকে অপরাধ হিসেবে গণ্য করে এর বিরুদ্ধে প্রচারণা চালায় তারা। শিশুর মা-বাবা যে ধর্মেরই হোক না কেন, ১৮ বছরের আগে কেউ যাতে খতনা করাতে না পারে, সে জন্য তারা আইন পাসের দাবি জানায়।
সানফ্রানসিসকোর ওই গোষ্ঠীর বিরুদ্ধে গত জুলাই মাসে আদালতের দ্বারস্থ হয় মুসলিম ও ইহুদিদের দুটি পক্ষ। এতে তারা উল্লেখ করে, খতনা নিষিদ্ধ করা হবে তাদের ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া। এতে তারা ধর্মীয় অনুশাসন পালনেও বাধাগ্রস্ত হবে। তখন আদালত বলেন, খতনা নিষিদ্ধ করা হলে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হবে।
এর পরপরই ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা মাইক গাটো বিলটি উত্থাপন করেন। সানফ্রানসিসকো প্রশাসন যাতে খতনা নিষিদ্ধ করতে না পারে, সে জন্য আনা ওই বিলটি ক্যালিফোর্নিয়ার আইনসভায় পাস হয়। আর গভর্নরের সইয়ের মাধ্যমে সেটি আইনে পরিণত হলো।
তবে সানফ্রানসিসকোর ওই পক্ষটি খতনা নিষিদ্ধ করার তত্পরতা অব্যাহত রেখেছে। তাঁদেরই একজন সমর্থক ম্যাথিউ হেস বলেন, গভর্নর ওই বিলটি সই করায় ক্যালিফোর্নিয়া এক ধাপ পিছিয়ে গেল। তাঁর যুক্তি, খতনা একধরনের ঐচ্ছিক অস্ত্রোপচার। তাই শুধু পূর্ণবয়স্ক মানুষেরই এই সিদ্ধান্ত নেওয়া উচিত।
এর আগে লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা শহরে প্রথমে খতনা বন্ধের চেষ্টা চালিয়েছিল একটি গোষ্ঠী। তবে শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা সফল হয়নি।’প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV