Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

খাদ্য নিরাপত্তা অর্জনে ভালো করছে বাংলাদেশ …………..মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: May 7, 2012 | 5:33 PM

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করছে। চলতি বছরে চাল উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। পাশাপাশি  দারিদ্র্যের হারও কমেছে। দারিদ্র্যের হার ২০০৫ সালে যেখানে ৪০ শতাংশ ছিল এখন তা কমে ৩১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। অপুষ্টির শিকার এবং অপুষ্টির করণে শীর্ণকায় শিশুর জন্মহারও কমতে শুরু করেছে। গতকাল সোমবার রূপসী বাংলা হোটেলে দুই দিনব্যাপী খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 ইউএসএআইডি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এফএও’র দ্যা ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনিদিং প্রোগ্রাম (এনএফপিসিএসপি) এ কর্মশালার আয়োজন করে। খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশে ‘এফএও’-র প্রতিনিধি ডমিনিক বার্জিওন, ইউরোপীয় ইউনিয়ন’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং কর্পোরেশন প্রধান মিলেকা ভ্যান গুল।

মজীনা বলেন, যে সব দেশে প্রেসিডেন্ট ওবামার উচ্চাভিলাষী ‘ফিড দ্য ফিউচার’ কর্মসূচি বাস্তায়িত হবে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে খাদ্যের উত্পাদন বাড়ানো এবং খাদ্যের পুষ্টিমান উন্নত করা। তিনি বলেন, ২০১১ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির জন্য প্রায় নয় কোটি ডলার প্রদান করেছে। মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, ধান উত্পাদনের বাইরে কৃষি উত্পাদনে বৈচিত্র্য আনার চেষ্টা করছে বাংলাদেশ। যাতে করে খাদ্যমান সম্পূর্ণ হয়, খাদ্যে প্রয়োজনীয় আমিষ, ভিটামিন এবং খনিজ সহজলভ্য হয়। এছাড়া বাংলাদেশ খাদ্যে পুষ্টিমানও বাড়ানোরও উপায় খুঁজছে যাতে করে সহজলভ্য খাদ্যদ্রব্যে সর্বাধিক পুষ্টিমান নিশ্চিত করা যায়। ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV