নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকতের নতুন গ্রন্থ : বঙ্গবন্ধু নাট্য সমগ্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত: বঙ্গবন্ধু নাট্য সমগ্র প্রকাশ হতে যাচ্ছে গাঙচিল প্রকাশন থেকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতা বিরোধীদের কুটিল ষড়যন্ত্রে স্বপরিবারে তার হত্যার ট্রাজেডি নিয়ে রচিত ৩২টা ঐতিহাসিক নাটক এ গ্রন্থে থাকছে। এর মধ্যে ২৭টা নাটক বাংলায় এবং ৫টি নাটক ইংরেজীতে অনুবাদ। ১৯৯২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ২৭ বছরের অক্লান্ত পরিশ্রম ও ব্যাপক গবেষণার মাধ্যমে এ নাটকগুলো তিনি রচনা করেছেন। তার রচিত ২৭টি মৌলিক নাটক থেকে ৫টি নাটক ইংরেজী ভাষায় ও অনুবাদ করা হয়েছে। নতুন প্রজন্ম এবং ইউরোপ-আমেরিকা ও কানাডার শিক্ষা প্রতিষ্ঠান এবং নাট্যশিল্প ও চলচ্চিত্র প্রতিষ্ঠান গুলোর কাছে বঙ্গবন্ধুর জীবন এবং বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরার জন্যই তিনি ইংরেজী ভাষাতেও কিছু নাটক উপস্থাপনের আগ্রহে প্রাথমিক ভাবে ৫টি নাটককে এই গ্রন্থে তুলে ধরছেন। ক্রমান্বয়ে তার রচিত প্রত্যেকটি নাটকই ইংরেজীতে প্রকাশ করবেন। তার রচিত ১টি নাটক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’- গত ২৩/৯/২০১৮ তারিখে কোলকাতার বরানগর ¯্রােত নাট্য একাডেমীর উদ্যোগে কোলকাতার জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হয়। এই নাটকে ভারতের ষ্টার-জলসা এবং জি-বাংলার কয়েকজন শিল্পীও অভিনয় করেন। ইউটিউবে বঙ্গবন্ধু ড্রামা রিটেন বাই খান শওকত লিখে নাটকটির ভিডিও দেয়া যাচ্ছে।

ইতিপূর্বে বঙ্গবন্ধুকে নিয়ে খান শওকতের লেখা ২১টি নাটক নিয়ে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, ৪টি নাটক নিয়ে ‘আমার বাড়ি টুঙ্গীপাড়া’ এবং গীতিনাট্য গ্রন্থ ‘জাতির পিতা’ প্রাকশিত হয়েছে। গ্রন্থগুলো বাংলাদেশ সরকারের সকল দফতর, সকল সাংসদ, সকল মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমীর প্রতিটি শাখায় এবং ২ বাংলার প্রায় সকল নাট্য দলকে দেয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শত-বার্ষিকী উপলক্ষে সরকারী ও বেসরকারী উদ্যোগে দেশের সকল জেলা/উপজেলা এবং প্রবাসে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক নাটক মঞ্চাস্থ হবে। মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে খান শওকত রচিত নাটক সমূহ মঞ্চায়নের জন্য এ পর্যন্ত কোলকাতার ৩টি নাট্যদল (বরানগর ¯্রােত নাট্য একাডেমী, শ্যামবাজার অন্যদেশ নাট্যদল এবং দেবী নগর জাগরী থিয়েটার গ্রুপ) এবং বাংলাদেশের ১৫টি নাট্যদল প্রস্ততি গ্রহন করেছে। জেলা শিল্পকলা একাডেমী গুলোকে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক নাটক মঞ্চায়নের জন্য প্রতি নাটকে ৫০,০০০ টাকা করে বাজেট বরাদ্ধ করেছে শিল্প সংস্কৃতি অর্থখাত থেকে বাংলাদেশ সরকার। এছাড়া অনেকেই ব্যক্তিগত বা দলীয় উদ্যোগেও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক নাটক মঞ্চায়নের উদ্যোগ নিচ্ছেন। এ বছরের সেপ্টেম্বর থেকে এসব নাটক মঞ্চায়নের জন্য বেশ কয়েকটি সংগঠন উদ্যোগ গ্রহন করেছে। খান শওকতের লেখা নাটকগুলো সংগ্রহে আগ্রহীরা (৯১৭)-৮৩৪-৮৫৬৬), বাংলাদেশে ০১৯৭০৬০৭৮৯৬, [email protected] -এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে








