খ্যাতনামা মার্কিন সাংবাদিক ল্যারি কিং করোনায় আক্রান্ত, হাসপাতালে আইসোলেশনে
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : খ্যাতনামা মার্কিন সাংবাদিক ল্যারি কিং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লস অ্যানজেলেসে একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো এবং তার সাবেক কর্মস্থল সিএনএন জানিয়েছে, এক সপ্তাহের ওপরে তিনি সেডারস-সিনাই মেডিকেল সেন্টারে অবস্থান করছেন। ল্যারি কিংয়ের ক্যারিয়ার ৬০ বছরের ওপরে। এ সময়ে তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন। এর মধ্যে দু’বার পি-বডি এওয়ার্ড এবং একবার এমি পুরষ্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি হার্ট অ্যাটাক সহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এখন তার বয়স ৮৭ বছর। হাসপাতালে তার অবস্থা কি এ বিষয়ে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেন নি। ফলে নিশ্চিত করে বলা যাচ্ছে না তার অবস্থা কি রকম। একটি সূত্র বলেছেন, কয়েক বছর অনেক বেশি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন ল্যারি কিং। এ সময়ে তিনি কঠিনভাবে করোনার মোকাবিলা করছেন। বিনোদনমূলক খবরের সাইট শোবিজ ৪১১ প্রথম ১লা জানুয়ারি তাকে হাসপাতালে চিকিৎসা নেয়ার খবর প্রকাশ করে। এতে বলা হয়, ল্যারি কিংকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার সঙ্গে সাক্ষাত করতে পারছেন না পরিবারের সদস্যরা। উল্লেখ্য, ১৯৭০এর দশকে দ্য ল্যারি কিং শো’র নামে রেডিও প্রোগ্রামের মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছেন। এরপর ১৯৮৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সিএনএনে ল্যারি কিং লাইভ অনুষ্ঠান করেন তিনি।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








