Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির পরামর্শ গণতন্ত্র সহজ নয়

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: April 11, 2012 | 4:30 PM

ডেস্ক: মিয়ানমারের পার্লামেন্টে অংশ নেয়ার প্রাক্কালে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বেশ কিছু পরামর্শ দিয়েছেন। হিলারি বলেছেন, গণতন্ত্র সহজ বিষয় নয়। যুক্তরাষ্ট্রে ফরাসি পরিচালক লুক বেসন পরিচালিত নোবেল বিজয়ী সু চির জীবনের ওপর নির্মিত ‘দি লেডি’র প্রিমিয়ার অনুষ্ঠানে হিলারি সু চির ভূয়সী প্রশংসা করেন। সোমবার রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে হিলারি বলেন, তার সঙ্গে সমপ্রতি একটি টেলিফোন আলাপের সময় আমি বলেছি- তিনি এখন একজন আইকন থেকে রাজনীতিবিদে রূপান্তরিত হচ্ছেন। আমি জানি সেটা খুব সহজ কাজ নয়। মোশন পিকচার্স এসোসিয়েশন অব আমেরিকার সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখন আপনি পার্লামেন্টে যাবেন এবং সেখানে নানা ব্যাপারে আপস করতে শুরু করবেন। এটাই হচ্ছে গণতন্ত্র। এটা কোন খারাপ শব্দ নয়। তিনি বলেন, আমি সু চিকে বলেছি, তার সঙ্গে তীব্র মতবিরোধ রয়েছে এখন এমন মানুষের সঙ্গেও তাকে কাজ করতে হবে। তবে এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় করা প্রতিশ্রুতির অংশ।  মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV