Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মায়ানমার সরকারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিউইয়র্ক প্রবাসী এডভোকেট কাইয়ূম চৌধুরীর মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: October 4, 2017 | 7:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মায়ানমার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইউএস বাংলাদেশ প্রগ্রেসিভ ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস্্ ফোরামের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এম এ কাইয়ূম চৌধুরী। গত ২৩ সেপ্টেম্বর মায়ানমার/বার্মিজ সরকারের বিরুদ্ধে মায়ানমারের রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ, বাড়ীঘরে অগ্নিসংযোগ, মানবতা বিরোধী বিভিন্ন জঘন্য অপরাধ, শারীরিক ও মানসিক নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, বিনা বিচারে অনির্দিষ্টকাল আটক এবং শিক্ষা, চিকিৎসা, অন্ন-বস্ত্র বাসস্থানহীন রোহিঙ্গা জনগোষ্ঠীকে মায়ানমার থেকে নিশ্চিহ্ন করার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের জন্য এবং মায়ানমার সরকারের রাক্ষুসে সশস্ত্র ও নিরাপত্তা বাহিনী, পুলিশ ও অপরাপর দুষ্কৃতকারীদের কঠিন শাস্তির দাবীতে নেদারল্যান্ডের হেগে স্থাপিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এ মামলা দায়ের করেন।
মামলায় মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অবিলম্বে গণহত্যা, ধর্ষণ, অমানবিক নির্যাতন, রোহিঙ্গাদের বাড়ীঘরে অগ্নিসংযোগ করে তাদেরকে মায়ানমার থেকে বিতারণ, নারী ও শিশুসহ সকল রোহিঙ্গার প্রতি অবিচার ও নাগরিকদের প্রাপ্্য মৌলিক অধিকার থেকে বঞ্চিতকরণ ইত্যাদি জঘন্য অপরাধ ও মানবতা বিরোধী কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ ও আদেশ প্রদানের জন্য আন্তর্জাতিক আদালতসমূহে আবেদন করা হয়।
আন্তর্জাতিক আদালতসমূহে আরও দাবী জানানো হয় যে, উক্ত আদালতসমূহ যেন আদেশ প্রদান করেন– যাতে মায়ানমার সরকার অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদেরকে যথাযথ সম্মান, নিরাপত্তা ও নাগরিকত্ব প্রদানপূর্বক তাদেরকে মায়ানমারে তাদের বাড়ীঘরে ফিরিয়ে নিয়ে যথাযথভাবে পুনর্বাসন করে তাদের প্রতি সামাজিক ও রাষ্ট্রীয় ন্যায্য বিচার নিশ্চিত করে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য চিকিৎসা, ধর্মীয় স্বাধীনতাসহ দেশের অন্যান্য নাগরিকদের মত সকল গণতান্ত্রিক ও মানবিক অধিকার প্রদান করে।
মামলায় মায়ানমার সরকার কর্তৃক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটনের কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতির ভয়াবহতায় বাংলাদেশ যে আর্থিক ক্ষতি, সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যার সম্মুখীন হয়েছে তার জন্য- বাংলাদেশকে যথাযথ ক্ষতিপুরণ প্রদানের জন্য মায়ানমার সরকারের বিরুদ্ধে, যথাযথ ডিক্রি প্রদান করার জন্য উক্ত আন্তর্জাতিক আদালতসমূহে দাবী জানানো হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV