গত বছর জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে ২৫ ভাগ বৃটিশ শিশুর মা বিদেশী
ডেস্ক: বৃটেনে গত বছর জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে ২৫ ভাগের বেশি শিশুর মা-ই বিদেশী। লন্ডনে জন্মগ্রহণকারী শিশুদের বিদেশী মায়েদের দেশের মধ্যে শীর্ষ ১০ দেশের তালিকা সরকার বৃহস্পতিবার প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে বিদেশী মায়েদের বেশির ভাগই এসেছেন পোল্যান্ড, পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে। ১৯৬৯ সাল থেকে শিশুদের বিদেশী বাবা-মা’র হিসাব রাখা শুরু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ সংখ্যা। বাংলাদেশ থেকে আসা এমন মায়ের সংখ্যা ৮ হাজারের বেশি। ২০ বছর আগের তুলনায় বৃটেনে সন্তান জন্ম দেয়া বিদেশী মায়ের সংখ্যা গত বছর দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল। বৃটিশ সরকার জানিয়েছে এসব সন্তানের বেশিরভাগ বৃটেনের সরকারি হাসপাতালে জন্ম নেয়। এক্ষেত্রে প্রতি শিশুর পেছনে সরকারের ব্যয় হয় ১৬০০ পাউন্ড। এক বছরে যার মোট ব্যয় দাঁড়ায় ৩ কোটি পাউন্ডের বেশি। এসব বিদেশী মায়ের বেশিরভাগই কেবল নিজেদের সন্তানকে বৃটিশ নাগরিক হিসেবে জন্ম দেয়ার জন্যই বৃটেনে পাড়ি জমিয়েছেন। বিদেশী পিতা থেকে জন্ম নেয়া বৃটিশ শিশুর হার ২৩.২৭ ভাগ। এসব বিদেশী পিতার বেশিরভাগ পাকিস্তান বাংলাদেশ ভারত ও পোল্যান্ডের। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের এক পরিসংখ্যানে দেখা গেছে ২০১১ সালে বিদেশে জন্ম নেয়া মায়ের গর্ভে ২৫.৫ ভাগ বৃটিশ শিশু জন্ম নিয়েছে। আগের বছর (২০১০) এ সংখ্যা ছিল ২৫.১ ভাগ। বাবা-মা উভয়ই বৃটেনের বাইরের এমন নতুন জন্ম নেয়া শিশুর সংখ্যা ১৮.১ ভাগ।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








