Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গল্প নয় সত্যি :৯০ দিনে ২২০ তলা!

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: December 2, 2012 | 12:56 AM

বিষয়টা শুনতে কারও কারও কাছে অবিশ্বাস্য বলে মনে হতে পারে। আবার কেউ কেউ হয়তো একে উড়িয়ে দিতে পারেন নিছক গালগল্প বলেও। তবে গল্পের মতো শোনানো এমনই এক কাজ এবার সত্যিই করে দেখানোর ঘোষণা দিয়েছে চীনের একটি নির্মাণ সংস্থা। তাদের এই ঘোষণা অনুযায়ী এ মাসের প্রথমার্ধ শুরু করে আগামী বছরের মার্চের মধ্যে মাত্র ৯০ দিনেই নির্মাণ করা হবে ২২০ তলা উঁচু একটি ভবন। আর অবিশ্বাস্য দ্রুততার সাথে এই কাজ সম্পাদনের জন্য নিজেদের পরীক্ষিত পদ্ধতিতে মূল স্থাপনা দাঁড় করানোর আগেই ৯৫ ভাগ কাজ শেষ করে রাখবে সংস্থাটি। ব্রড সাসটেইনেবল বিল্ডিং কর্পোরেশন নামের এই সংস্থাটি জানিয়েছে সফলভাবে নির্মাণ সম্পন্ন করতে পারলে স্কাই সিটি নামের ২২০ তলা এ ভবনটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু মনুষ্যনির্মিত স্থাপনা। আর ২,৭৪৯ ফিট উঁচু এই স্কাই সিটি টাওয়ারে থাকবে একটি স্কুল, একটি হাসপাতাল, ১৭টি হেলিপ্যাডসহ ৩০ হাজার মানুষের আবাসন ব্যবস্থা। উচ্চতার দিক থেকে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চেয়ে ৩৬ ফুট বেশি হলেও ভবনটির নির্মাণ কাজে বুর্জ খলিফার তুলনায় ২৪ ভাগের এক ভাগ সময় লাগবে বলে জানিয়েছে ব্রড। প্রিফ্যাব্রিকেশন পদ্ধতিতে এই ভবনটি তৈরির জন্য গেল মাসের শেষ দিকেই ভিত্তি প্রস্তুতি শুরু করার কথা ব্রডের। আর মূল ভবনের কাজ শেষ হবে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে। উল্লে¬খ্য, এর আগে এ বছরই চীনে ঠিক একই পদ্ধতিতে একটি ১৫ তলা হোটেল মাত্র দুই দিনে তৈরি করে সবাইকে চমকে দিয়েছিল ব্রড সাসটেইনেবল বিল্ডিং কর্পোরেশন নামের এই প্রতিষ্ঠানটি।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV