Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

গাদ্দাফির মৃত্যু বিশ্বে মুক্তির বার্তা এনে দিয়েছে :মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: October 26, 2011 | 2:25 PM

Details

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গাদ্দাফির করুণ মৃত্যু বিশ্বের একনায়কদের জন্য এক কঠোর বার্তা। দীর্ঘ সময় লাগলেও যে কোনো দেশের জনগণ যে একদিন না একদিন মুক্ত হবেই গাদ্দাফির মৃত্যুর মধ্য দিয়ে সেই বার্তাই প্রতিষ্ঠিত হল। মার্কিন এনবিসি টেলিভিশনের ‘টুনাইট শো’ অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, গাদ্দাফি ৪০ বছর ধরে ক্ষমতায় থেকে দেশে সন্ত্রাসের বীজ ছড়িয়েছেন এবং সন্ত্রাসকে সমর্থন দিয়েছেন। খবর এএফপির।

এনবিসিরি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট যুক্তিরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি এবং গাদ্দাফিমুক্ত নতুন লিবিয়া প্রসঙ্গে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাদ্দাফিকে ক্ষমতা ছাড়ার এবং দেশকে গণতন্ত্রের পথে  নিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। আমি মনে করি গাদ্দাফির এই মৃত্যু বিশ্বের একনায়কদের জন্য এক কঠোর বার্তা। লিবিয়ার জনগণের জন্য মু্ক্তির বার্তা। এইসব একনায়কদের মানবাধিকার ও জনগণের চিরন্তন আকাঙ্খার প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

এনবিসি’র এ অনুষ্ঠানে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে ওবামা তার পররাষ্ট্রমন্ত্রী হিলারীর ভূয়সী প্রশংসা করেন। যদিও ২০০৮ সালের নির্বাচনে হিলারি তার প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি বলেন, আমি সত্যিকারভাবেই হিলারিকে নিয়ে গর্বিত। তিনি আমার দেখা যে কারো চেয়ে বেশি পরিশ্রম করছেন। ওবামা বলেন, হিলারি যে কোন কাজে লেগে থাকতে পারেন। আমি মনে করি তিনি একজন চমত্কার পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানের সঞ্চালকের সঙ্গে ওবামা মাঝে মাঝে কৌতুক করে কথা বলে উভয়ে অট্টহাসিতে ফেটে পড়েন।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV