Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গোলাপগঞ্জ সমিতির সদস্য মোসলেহ উদ্দিন নিউজার্সি প্যাটারসন সিটির টাস্ক ফোর্স কমিশনার মনোনীত

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: October 9, 2020 | 6:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির টাস্ক ফোর্সের কমিশনার নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ সমিতির সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত মোসলেহ উদ্দিন। গত ২রা অক্টোবর প্যাটারসন সিটি হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পবিত্র কোরআন শরীফ নিয়ে শপথ গ্রহণ করে মোসলেহ উদ্দিন। শপথ বাক্য পাঠ করান সিটির ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী। এ সময় সেখানে তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিটি মেয়র আন্দ্রে সাঈয়া, কাউন্সিলওম্যান মার্টিজা ডেভিলা, রুবি কটোন, ডেপুটি মেয়র ফেরদৌস আহমেদ। আরো উপস্থিত ছিলেন গোলাপঞ্জ সমিতির উপদেষ্টা ও মোসলেহ উদ্দিন এর পিতা তাজ উদ্দিন, উপদেষ্টা সালেহ আহমেদ সালেক, রাজ্জাক চৌধুরী, সৈয়দ খালেদ, সভাপতি হাজী আব্দুর রহমান সহ নিউজার্সী গোলাপগঞ্জ সমিতির নের্তৃবৃন্দ। মোসলেহ উদ্দিনের পৈত্রিক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর (গ্রামে) ইউনিয়নে। গোলাপগঞ্জ সমিতির সভাপতি হাজী আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ মুহিত এক যৌথ বিবৃতিতে মোসলেহ উদ্দিনকে অভিনন্দন ও তার দীর্ঘ্যায়ু কামনা করেন। তারা বলেন, তাঁর এ প্রাপ্তি শুধু গোলাপগঞ্জর গর্ব নয়, এটা সারা বাংলাদেশের গর্ব।

ট্যাগ:
Situs Streaming JAV