‘গ্যাংনাম স্টাইল’ কনসার্টে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
বারাক ওবামা ও সাই II
ম্যাডোনা, ব্রিটনি স্পিয়ার্স, ক্রিস গেইল আর সাহারা কাপ জয়ী বাংলাদেশ দলের তরুণ খেলোয়াড়দের গ্যাংনাম নাচের পর এবারে সম্ভবত গ্যাংনাম নাচে অংশ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘গ্যাংনাম স্টাইল’ গানের মাধ্যমে রাতারাতি আন্তর্জাতিক তারকা বনে গেছেন দক্ষিণ কোরীয় র্যাপ সংগীতশিল্পী সাই। আসছে ২১ ডিসেম্বর ওয়াশিংটনে একটি দাতব্য কনসার্টে মঞ্চ মাতাবেন তিনি। সম্প্রতি এক খবরে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, কনসার্টটিতে উপস্থিত থাকবেন বারাক ওবামা। ক্রিসমাস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর ওয়াশিংটনে এ কনসার্টটির আয়োজন করা হয়েছে। সেখানে সপরিবারে উপস্থিত থাকবেন বারাক ওবামা। এর আগে তিনি গ্যাংনাম স্টাইলে নাচতে চেয়েছিলেন। ওবামা বলেছিলেন, ‘মনে হয় এই নাচ আমি নাচতে পারব। মিশেলের জন্য একান্তে নাচব।’ প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার পপ তারকা সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওটি গত জুলাই মাসে ইউটিউবে পোস্ট করার পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে বিশ্বরেকর্ড গড়ে ‘গ্যাংনাম স্টাইল’। ইউটিউবে সবচেয়ে বেশি লাইক পাওয়ার রেকর্ডও এ গানটির। এ ছাড়া এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসের সেরা ভিডিও হিসেবে পুরস্কার জিতেছে সাইয়ের গ্যাংনাম স্টাইল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অভিজাত এলাকার নাম ‘গ্যাংনাম’। আজগুবি নাচের ভিডিওটির নামের জন্য এ এলাকাটিকেই বেছে নিয়েছেন পপ তারকা সাই। তাঁর নাচে ফুটে উঠেছে অদৃশ্য ঘোড়ার ওপর বসে মজা করার বিশেষ এক ব্যঙ্গ নাচ। ৩৪ বছর বয়সী সাইয়ের আসল নাম পার্ক জে-স্যাং। যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে এসে সাই তাঁর কলেজ ছেড়ে পালিয়েছিলেন। লেখাপড়ার পেছনে খরচ না করে তিনি সে টাকায় বিভিন্ন বাদ্যযন্ত্র কিনতেন। পরে বার্কলি কলেজ অব মিউজিক থেকে তিনি সংগীত বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে দক্ষিণ কোরিয়ায় তাঁর প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হলে জনপ্রিয়তা পান তিনি। তবে গ্যাংনাম স্টাইল বা অদৃশ্য ঘোড়ার ওপর চড়ে আজগুবি নাচই সারা বিশ্বে তাঁকে জনপ্রিয় করে তুলেছে।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








