Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

গ্রামীণ ব্যাংক নিয়ে বাংলাদেশ সরকারের সর্বশেষ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: August 6, 2012 | 3:09 AM

 

Details

গ্রামীণ ব্যাংক নিয়ে বাংলাদেশ সরকারের সর্বশেষ পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত উপ-মুখপাত্র প্যাট্রিক ভার্নট্রেল এক বিবৃতিতে বলেন, গ্রামীণ ব্যাংকের সরকার নিযুক্ত চেয়ারম্যানকে এমডি নিয়োগের ক্ষমতা দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের মূলত বিশ্বের মহিলা ঋণ গ্রহীতাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মে মাসে ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাতে গ্রামীণ ব্যাংককে দুর্বল করে এমন পদক্ষেপ না নিতে অনুরোধ করেন। শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত্ সরকারের সর্বশেষ পদক্ষেপের কারণে হুমকিতে পড়বে বলে আমরা উদ্বিগ্ন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে গ্রামীণ ব্যাকের কার্যকারিতা, অখণ্ডতা ও স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ম্যানেজিং ডিরেক্টর নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। যাতে প্রশ্নাতীত সততা, যোগ্যতা ও ব্যাংকটির অগ্রযাত্রার নিবেদিত একজন ব্যক্তি এমডি নিযুক্ত হয়। যিনি ব্যাংকটির পরিচালনা কাঠামো ও কার্যকারিতা সমুন্নত রেখে ৮৩ লাখ দুস্থ বিশেষ নারীর উন্নয়নে ভূমিকা রাখবেন।বিশেষ প্রতিনিধি ,ইত্তেফাক

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV