গ্রীষ্মেই উড়াল দেবে নাসার মহাকাশ ট্যাক্সি
রয়টার্স, বিবিসি: পৃথিবীর কক্ষপথে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের নিয়ে যেতে নাসার উদ্যোগে নির্মিত হয়েছে মহাকাশ ট্যাক্সি। আগামী গ্রীষ্মে এই মহাকাশ ট্যাক্সির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হবে। মঙ্গলবার নাসার কর্মকর্তারা একথা জানিয়েছেন। চলতি বছর নাসার মহাকাশযান শাটলের কার্যক্রম বন্ধ করা হয়। ফলে এ মুহূর্তে নিজেদের কোনো মহাকাশযান না থাকায় নাসার মহাকাশচারীরা রাশিয়ার মহাকাশযান ব্যবহার করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছে। এজন্য নাসাকে প্রতি মহাকাশচারীর জন্য ৫ কোটি ডলারেরও বেশি ব্যয় করতে হচ্ছে। পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলে এ মহাকাশ ট্যাক্সিগুলোকেই পরবর্তীকালে নাসার মহাকাশচারীদের মহাকাশ স্টেশনে যাওয়া-আসার কাজে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র সরকারের অর্থ সহায়তায় বেসরকারি একটি কোম্পানি এ ধরনের চারটি মহাকাশযান তৈরি করেছে। সিয়েরা নেভেদা করপোরেশনের এই মহাকাশযানগুলোর নাম ‘ড্রিম চেসার’। নাসার কর্মকর্তা এড ম্যাংগো জানান, পরীক্ষামূলক ওই উড্ডয়ন হয় ক্যালিফোর্নিয়ার মোজাভ মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ড বিমান ঘাঁটি থেকে পরিচালিত হবে অথবা নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড মিসাইল রেঞ্জ থেকে পরিচালিত হবে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








