Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ঘরে ফিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তার স্ত্রী দেখলেন শিশুকন্যা ফেলে এসেছেন রেস্তোরাঁয়!

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: June 11, 2012 | 7:48 PM

Details

রবিবার সাপ্তাহিক ছুটির দিন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তার স্ত্রী সামান্থা ক্যামেরন তিন সন্তানকে নিয়ে যান কিছুটা সময় বাইরে কাটাতে। রেস্তোরাঁয় গিয়ে স্বামী-স্ত্রী ও সন্তানরা বেশ আয়েশ করে ভুরিভোজ করলেন। বাইরে দারুন সময় কাটিয়ে এবং পানাহার শেষে ঘরে ফেরেন। কিন্তু বাসায় ফেরার পর দেখেন সবাই ফিরে এলেও ৮ বছর বয়সী ছোট কন্যা ন্যান্সি নেই! গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস একথা স্বীকার করেছে। খবর বিবিসির।

বাসায় ফিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার স্ত্রী যখন কনিষ্ঠ মেয়েটি ছাড়া সবাইকে দেখতে পান তখন ভীষণ ভয় পেয়ে যান। তারা দ্রুত গিয়ে গাড়িতে খোঁজাখুজি করেন। কিন্তু সেখানে তার সন্ধান মেলে না। ঘটনার সময় তারা লন্ডন থেকে ৪০ মাইল দূরে বাকিংহ্যামশায়ারের চেকার্সের বাড়িতে ছিলেন। ‘প্লাউ ইন’ নামের ওই রেস্তোরাঁয় তারা যখন সময় কাটাতে যান সেখানে আরো দু’টি পরিবারের সদস্যরা ছিল। ক্যামেরন এবং তার স্ত্রী যখন রেস্তোরাঁটি ত্যাগ করেন তখন ন্যান্সি বাথরুমে ছিল। প্রধানমন্ত্রী এবং ফার্স্টলেডি খেয়াল করেননি যে সবাই গাড়িতে উঠলেও ন্যান্সি নেই। তাদের সঙ্গে দু’টি গাড়ি ছিল। তারা দুই গাড়িতেই ভাগাভাগি করে বসেছিলেন। বাসায় গিয়ে খেয়াল হয় যে ছোট মেয়ে আসেনি। এখানে ওখানে খোজাখুঁজি করে ঘাম ছুটে যায় তাদের। শেষে ক্যামেরন রেস্তোরাঁয় ফোন করেন। সেখান থেকে জানানো হয় যে তারা মেয়েকে ফেলে গেছেন! সাথে সাথে ক্যামেরন নিজে ছুটে যান এবং ন্যান্সিকে সাথে নিয়ে ঘরে ফেরেন।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV