Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ঘোষণা ছাড়াই পাঁচ হাজার ডলার নিয়ে প্রবাসীরা বাংলাদেশ বিমান বন্দর পার হতে এবং আসতে পারবেন

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: July 23, 2012 | 11:43 AM

বাংলা নিউজ : ঘোষণা ছাড়াই পাঁচ হাজার ডলার সঙ্গে নিয়ে প্রবাসীরা দেশে ফেরার পথে বিমান বন্দর পার হতে পারবেন এবং বিদেশ থেকে সমপরিমান ডলারও পাঠাতে পারবেন। এজন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি লাগবে না।
এর আগে সর্বোচ্চ দুই হাজার ডলারের ওপরে অর্থ দেশে পাঠাতে হলে ঘোষণা দিতে হতো। একইসঙ্গে দেশে ফেরার সময় সঙ্গে দুই হাজার ডলার থাকলে আগেই বিমান বন্দরে ঘোষণা করতে হতো।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে  জানা গেছে,  যেসব বাংলাদেশি বিদেশে ব্যবসা, সরকারি চাকরিসহ বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন তারা ব্যাংকগুলোর মাধ্যমে বেশি পরিমানে রেমিটেন্স পাঠায়। বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ঘোষণা ছাড়াই ডলার পাঠানোর  পরিমান বাড়ানো হয়েছে। আগে সন্ত্রাসী অর্থয়ান বা অবৈধ কাজ প্রতিরোধে বেশি পরিমানে ডলার আনলেই ব্যাংকগুলোকে আগেই জানিয়ে দেয়ার বিধান রাখা হয়েছিল।
প্রজ্ঞাপণের ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ বলেন, প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো এবং আনার প্রক্রিয়া সহজ করা হলো। ফলে প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে এখন রেমিটেন্স দেশে আনতে পারবে। ফলে দেশে রেমিটেন্সের প্রবাহ বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।

ট্যাগ:
Situs Streaming JAV