Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি আবদুল হাই জিয়ার দাফন নিউইয়র্কের ওয়াশিংটন মেমোরিয়ালে

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: December 10, 2020 | 7:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র সভাপতি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল হাই জিয়া (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গত ৭ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ১১টায় তিনি এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আবদুল হাই জিয়া করোনায় আক্রান্ত হয়ে দু’দিন আগে ভর্তি হয়েছিলেন মাউন্ট সিনাই হাসপাতালে। হাসপাতলে ভর্তির পর থেকেই তিনি সংজ্ঞাহীন অবস্থায় আইসিইউতে ছিলেন বলে জানা গেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই মারা যান আবদুল হাই জিয়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্য সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হাই জিয়া গতবছর ফোবানার ‘আইকন’ হিসেবে পুরষ্কৃত হন। বাংলাদেশ লীগ অব আমেরিকা সহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, গত ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ব্রুকলীনে চট্টগ্রাম সমিতি ভবনের সামনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শিক্ষক আবুল কালাম আজাদের জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ আবদুল হাই জিয়া। এর দু’দিন পরেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। গত ৬ ডিসেম্বর রোববার রাতে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই জানাজায় অংশগ্রহণকারী আরো কয়েকজন ইতোমধ্যে কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সন্তান আব্দুল হাই জিয়া নিউইয়র্কের এস্টোরিয়ার ডিটমার্সে সপরিবারের বসবাস করতেন।

মরহুম আব্দুল হাই জিয়ার নামাজে জানাজা গত ৯ই ডিসেম্বর বুধবার বাদ জোহর ব্রুকলীনে ৫৪৫ ম্যাকডোনাল্ড এভিনিউর চট্রগ্রাম ভবনের সামনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন অ্যাস্টোরিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল্লাহ। জানাজা শেষে তাকে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মরহুমের স্ত্রী ও পরিবারের সদস্যরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার লাশ বাংলাদেশে পাঠানোর পরিবর্তে নিউইয়র্কে দাফন করার সিদ্ধান্ত নেন।
জানাজায় মরহুম আব্দুল হাই জিয়ার বড় ছেলে ইসরাত হাই জেসি, ছোট ছেলে ইসফাত হাই জিসান, একমাত্র মেয়ে মুন জারিন হাই, স্ত্রী সহিদা হাই, চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে চৌধুরী, সহ সভাপতি মাসুদ হোসেইন সিরাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, মীর কিউ রাসেল, আরিফ চৌধুরী, আশরাফ আলী লিটন, সাফি সিকদার, প্রাক্তন সভাপতি মোহাম্মদ হানিফ ও কাজী আজম, মাকসুদ উল হক চৌধুরী, আনোয়ার জিয়া, আবুল কাশেম মোহাম্মদ মুসা, আবদুল আওয়াল মানিক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্তিত ছিলেন।
এদিকে চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক এর সভাপতি আবদুল হাই জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। মরহুম জিয়ার বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন অনেকে।
চট্টগ্রাম সমিতির ২০২১-২০২২ সালের নির্বাচন কমিশন এর পক্ষ থেকে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করা হয়। শোক বার্তায় বলা হয়, মহান আল্লাহ তায়ালা মরহুম আবদুল হাই জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
উল্লেখ্য, গত এক সপ্তাহে করোনায় এ নিয়ে নিউইয়র্কে ৩ বাংলাদেশীর মৃত্যু হলো। করোনায় আক্রান্ত সহয়ে বহু বাংলাদেশি নিউইয়কের্কর বিভিন্ন হাসপাতাল এবং নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। অনেকে সভা-সমাবেশ সহ বিভিন্ন অনুষ্ঠান করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলে বলে জানা গেছে।

ট্যাগ:
Situs Streaming JAV