Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

চট্রগ্রাম সমিতির ব্যতিক্রমী উদ্যোগ:এককালীন অনুদান দিয়ে একজন অসহায় সদস্যকে দেশে পাঠানো ব্যবস্হা

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: January 25, 2011 | 11:37 PM

নিউইয়র্ক:  চট্রগ্রাম সমিতির সদস্য ফেজা মিয়া প্রকাশ মোঃ ইউছুপ, আনোয়ারা থানার চট্রগ্রাম সমিতির অতি পরিচিত মুখ। দীর্ঘদিন যাবত জীবন জীবিকার প্রয়োজনে নিউইয়র্ক শহরে বসবাস করে আসছিলেন। প্রথম থেকেই তিনি চট্রগ্রাম সমিতির সদস্য হয়ে সমিতির বিভিন্ন কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহন করে সমিতির অগ্রযাত্রাকে তরান্বিত করে আসছিলেন।তার নিকট আমেরিকায় থাকার কোন বৈধ কাগজপত্র নাথাকায় দীর্ঘদিন থেকে নিজ পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে এক দুঃসহ জীবন কালাতিপাত করছিলেন। কিন্তু এই যন্ত্রনা সত্ত্বেও তিনি সমিতির সংষ্পর্শ থেকে দূরে ছিলেন না। অনেকদিন যাবত তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে রীতিমত কাজকর্ম করতে অপরাগ ছিলেন।। এ দীর্ঘ প্রবাস জীবনে তার কোন আর্থিক উন্নতিও হয়নি। আমেরিকাতে থাকার বৈধতার সনদ বা গ্রীনকার্ড এর পিছনে অনেক অর্থ ব্যয় করেও সেই সোনার হরিণ আর হাতে ধরা দেয়নি। শেষ পর্যন্ত আর্থিক অভাব অনটনে রোগাগ্রাস্ত হয়ে দিনাতিপাত করতে থাকেন। ফলে নিজের জমানো টাকা বসে বসে খরচ করে, শেষ পর্যন্ত চিকিৎসা ব্যয় বহন করতে অক্ষম হন। এমনকি ঘর ভাড়া দিতেও পারছিলেন না। পরিশেষে তিনি উপায়ন্তর না দেখে স্থায়ীভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করার চুড়ান্ত সিন্ধান্ত গ্রহন করেন। কিন্তু তার হাতে দেশে যাওয়ার কোন অর্থ ছিলনা বিধায় সমিতির নিকট সাহায্যের জন্য আবেদন করেন। চট্রগ্রাম সমিতি যেহুতু সামাজিক এবং দুঃস্থ মানবতার সেবার প্রতিশ্রুতিবদ্ধ, তাই চট্রগ্রাম সমিতি সাহায্যের জন্য এগিয়ে আসে। সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্তক্রমে তাকে বাংলাদেশে যাওয়ার বিমান টিকেট সহ মোট ১,৫০০.০০ (পনের শত) ডলার প্রদান করা হয়।তাছাড়া সমিতির কার্যকরী পরিষদের সদস্য, উপদেষ্টা পরিষদ , ট্রাষ্টি বোর্ড ও গুনগ্রাহীদের কাজ থেকে আরও ৪৮০০ ডলার (চার হাজার আটশত ডলার) অনুদান সংগ্রহ করে তার পরিবারের ভবিষ্যত আয়ের জন্য বিনিয়োগের ব্যবস্থা করার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করে। তিনি গত ১৬ই জানুয়ারী দেশে প্রত্যাবর্তন করেন। দেশে যাওয়ার প্রাক্কালে মোঃ ইউছুপ চট্টগ্রাম সমিতি কার্যকরী পরিষদের কর্মকর্তা সহ উত্তর আমেরিকার যেসকল বাংলাদেশী তার জন্য অনুদান দিয়ে সাহার্য্যের হাত বাড়িয়ে সহযোগিতা করেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। চট্টগ্রাম সমিতির বর্তমান গতিশীল নেতৃবৃন্দের আরও ভবিষ্যত উন্নতির প্রত্যাশা করেন এবং চট্টগ্রাম বাসীর প্রতি দোয়া ও শুভেচ্ছা জানান। 

 
ট্যাগ:
Situs Streaming JAV