Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

চার সিটি করপোরেশন নির্বাচনেই বিএনপির জয়

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: June 15, 2013 | 8:14 PM

অনলাইন ডেস্ক :
চার সিটিতেই বিএনপির জয়

চার সিটি করপোরেশন নির্বাচনেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যথাক্রমে ১৮ দল সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, আরিফুল হক চৌধুরী, আহসান হাবিব কামাল ও মনির’জ্জামান মনি জয়ী হয়েছেন। ইতিমধ্যেই বিজয় উল্লাস করেছেন তাদের সমর্থকরা।
বরিশাল অফিস
বরিশাল সিটি কর্পোরেশনে ৩০টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ১০০টি। সব কয়টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ১৮ দল সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের আহসান হাবীব কামাল (আনারস প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ৭৫১ ভোট। ১৪ দল সমর্থিত প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন (টেলিভিশন প্রতীক) পেয়েছেন ৬৬ হাজার ৭৪১ ভোট।
সিলেট অফিস
সিলেট সিটি কর্পোরেশনে ২৭ টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ১২৮টি। সব কয়টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে, ১৮ সমর্থিত বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী (টেলিভিশন প্রতীক) ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ১৪ দল সমর্থিত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান (আনারস প্রতীক) পেয়েছেন ৭২ হাজার ১৭৩ ভোট।
খুলনা অফিস
খুলনা সিটি কর্পোরেশনে ৩১ টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৮৮টি। এখানে ১ লাখ ৮১ হাজার ২১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১৮ দল সমর্থিত প্রার্থী বিএনপির সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক (তালা প্রতীক) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯১৮ ভোট।
রাজশাহী অফিস
রাজশাহী সিটি কর্পোরেশনে ৩০টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ১৩৭টি। এর মধ্যে ১৩০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১৮ সমর্থিত প্রার্থী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল (আনারস প্রতীক) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দল সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (তালা প্রতীক) পেয়েছেন ৭৯১৩৯ ভোট।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV