Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

চা বা ফল খাওয়ার পর পানি খাওয়া যাবে!

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: December 26, 2012 | 3:48 PM

ডা. মঈনুল ইসলাম হাসিব : অনেকে বলেন, ‘ফল খেয়ে জল খায়, যম বলে আয় আয়’। অনেকে আবার চা খাওয়ার পর পানি খেতে বারণ করেন। এগুলোর কোনওটিরই কোনও ভিত্তি নেই। বরং দাঁত সুস্থ রাখতে হলে যে কোনও খাবারের পরই মুখ পরিষ্কার করা উচিত। তা সম্ভব না হলে কমপক্ষে একটু পানি মুখে নিয়ে কুল-কুচা করে গিলে ফেলা যায়। আর মিষ্টি জাতীয় খাবারের পর অবশ্যই পানি দিয়ে মুখ ও দাঁত পরিষ্কার করা উচিত। তা না হলে ব্যাকটেরিয়া খুব সহজেই আক্রমণ করতে পারে। ফলস্বরূপ দাঁতের ক্যারিজ দেখা দিতে পারে। অর্থাৎ দাঁতে গর্ত সৃষ্টি হয়ে পুরো দাঁত নষ্ট হয়ে যেতে পারে, যাকে অনেকে বলেন পোকায় ধরা। আমরা যেসব ফল খাই তার অধিকাংশই মিষ্টি। তেমনি চায়ের মধ্যেও থাকে চিনি। কাজেই ফল বা চা খাওয়ার পর পানি না খাওয়ার পক্ষে কোন যুক্তি নেই। বরং পানি খেয়ে দাঁতকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ। তবে টক জাতীয় ফল খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খেলে অনেক সময় দাঁত শির শির করতে পারে। আবার বেশ গরম চা খাওয়ার পরপরই ঠাণ্ডা পানি না খেয়ে একটু পরে পানি খাওয়া উচিত।ডা. মঈনুল ইসলাম হাসিব খাজা ইউনুস মেডিকেল কলেজ ও হাসপাতাল

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV