Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

চিকিৎসার্থে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: October 5, 2019 | 12:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চিকিৎসার স্বার্থে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি প্রদানের আহবান জানিয়েছেন বিএনপির যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ। পৃথকভাবে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ‘৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে-এটি এখন আর গোপন কোন বিষয় নয়। কারাগারে মানসিক যন্ত্রণায় বিদ্ধ বেগম জিয়ার চিকিৎসা ঠিকমত হবে না। তাই তাকে মুক্তি দেয়া হউক পছন্দের চিকিৎসকের শরনাপন্ন হবার স্বার্থে। এটি একজন নাগরিকের মৌলিক অধিকার।’ বিবৃতি প্রদানকারীদের অন্যতম বিএনপি নেতা ও মার্কিন ডেমক্র্যাটিক পার্টির সংগঠক আকতার হোসেন বাদল ৪ অক্টোবর উল্লেখ করেছেন, ‘কারাগারে রেখে বেগম জিয়াকে নি:শেষ করার গভীর ষড়যন্ত্র চলছে। এ বিষয়টি মার্কিন কংগ্রেসে আমাদের বন্ধুরাও অবহিত আছেন। তারাও আশা করছেন গণতন্ত্রের স্বার্থে আইনের শাসনের বিকল্প নেই। আর এমন পরিস্থিতি দৃশ্যমান হতে পারে বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তির মধ্য দিয়ে।’ বিবৃতি প্রদানকারিদের মধ্যে আরো রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, নিউইয়র্কে বসবাসরত যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা প্রমুখ। খালেদা জিয়ার মুক্তির জন্য আরো দাবি জানিয়েছেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি পারভেজ সাজ্জাদ। উল্লেখ্য, বেগম জিয়ার মুক্তি এবং অবিলম্বে নতুন নির্বাচন দাবিতে গত সপ্তাহে জাতিসংঘের সামনেও বিএনপির নেতা-কর্মীরা র‌্যালি করেছেন। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV