Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-উইচ্যাট যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: September 19, 2020 | 11:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এবং ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত আগস্টেই এসংক্রান্ত একটি নির্দেশনায় স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, রবিবার থেকে টিকটক এবং উইচ্যাট নিষিদ্ধের এ ঘোষণা কার্যকর হবে। ঘোষিত এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে টিকটক ও এর মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স।

এদিকে রয়টার্স জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের এক আদালতে নিষেধাজ্ঞাটি রুখে দিতে আবেদন করেছে টিকটক। অভিযোগে বলা হয়, রাজনৈতিক কারণে এ নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নিষেধাজ্ঞা বাইটড্যান্সের ফার্স্ট এমেন্ডমেন্ট অধিকার ক্ষুন্ন করবে।

জানা যায়, হুয়াওয়ের পর টিকটক ও উইচ্যাটকে ঘিরে একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে চীন আগেই বলেছিল, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হলেও এই অ্যাপ বিক্রি করা হবে না।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV