চীনে করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক : জনগণকে হ্যান্ডশেক না করার অনুরোধ সরকারের!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে চলেছে চীনে। এ অবস্থায় দেশটির জনগণকে পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক না করার আহ্বান জানিয়েছে চীনের রাজধানী বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
দেশটির স্থানীয় সময় রোববার সকালে শহরের মুঠোফোন ব্যবহারকারীদের কাছে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ আহ্বান জানানো হয় বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা অন্তত দুই হাজার।
প্রাণঘাতী নতুন এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় দেশ এখন মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। চীনের নববর্ষের অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের নিয়ে করা এক বিশেষ বৈঠকে এ মন্তব্য করেছেন তিনি।
এ ভাইরাস ছড়িয়ে পড়ার ফলে চীনাদের মধ্যে ব্যাপক মাত্রায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, তিয়েনআনমেন স্কয়ার এবং ইম্পেরিয়াল কলেজ থেকে শুরু করে সব জায়গাই ফাঁকা। লোকজন নেই বললেই চলে। অনেক পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। তারা দুশ্চিন্তায় রয়েছেন। তবে তারা বিশ্বাস করেন সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে।
এশিয়ার কয়েকটি দেশ ছাড়াও এ ভাইরাস ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায়। সেসব জায়গায় চিকিৎসকদের সতর্ক অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হংকংয়ে সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








