Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

চেয়ারপারসন খালেদার মুক্তিতে নিউইয়র্কে বিএনপি পরিবারে স্বস্তি

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: March 25, 2020 | 2:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : নিউইয়র্কে রাতভর রুদ্ধশ্বাস অপেক্ষায় ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। করোনা ভাইরাসের মহামারি সত্বেও দলীয় চেয়ারপারসন খালেদার মুক্তির দৃশ্য টিভিতে প্রত্যক্ষ করার মধ্য দিয়ে সকলেই স্বস্তি প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রে গঠিত ‘খালেদা মুক্তি পরিষদ’র প্রধান এবং বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন ভ’ইয়া এ প্রসঙ্গে বলেন, ‘গত কয়েক সপ্তাহ আগে আমরা জাতিসংঘ, হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেসে দেন-দরবারের সুফল এটি। আমরা পরম করুণাময়ের শোকরানা আদায় করছি ম্যাডাম মুক্তি লাভ করায়।’

যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবু, অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, আকতার হোসেন বাদল, জসীম ভ’ইয়া, পারভেজ সাজ্জাদ, এম এ বাতিন, হাবিবুর রহমান সেলিম রেজা প্রমুখ পৃথক পৃথকভাবে প্রদত্ত বিবৃতিতে আশা প্রকাশ করেছেন যে, শর্তসাপেক্ষে মুক্তির পথ ধরে তা স্থায়ী করতে সরকারের গণতান্ত্রিক চেতনার প্রকাশ ঘটবে। নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV