চোখের ইশারায় চলবে টিভি!
রিমোট নয়, টেলিভিশনের চ্যানেল পরিবর্তনে এখন চোখের ইশারাই যথেষ্ট। ‘গেজ টিভি’ নামের এমনই একটি টেলিভিশন তৈরি করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা হায়ার। বার্লিনে অনুষ্ঠিত আইএফএ প্রদর্শনীতে টেলিভিশনটি দেখানো হয়। চোখের ইশারায় এ টেলিভিশনের শব্দ কমানো-বাড়ানো, চ্যানেল পরিবর্তনসহ প্রয়োজনীয় অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যাবে। এ সুবিধা দিতে এই টিভিতে একটি সেন্সরযুক্ত ডিভাইস ব্যবহার করা হয়েছে। তবে ব্যবহারকারীদের চোখে চশমা থাকলে প্রযুক্তিটি ঠিকমতো কাজ করবে না। এখনো প্রযুক্তিটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। নির্মাতারা জানিয়েছেন, এতে আরো অনেক নতুন ও চমকপ্রদ সুবিধা যুক্ত করার কাজ চলছে। টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট/ কালের কণ্ঠ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








